প

পলক

পলক [ palaka ] বি. 1 নিমেষ, চোখের পাতা ফেলতে যতটুকু সময় লাগে (পলকের মধ্যে ঘটে গেল); 2 চোখের পাতা (পলকপাত)। [ফা. পলক্]। পলক ফেলা ক্রি. বি. চোখের পাতা ফেলা। পলকরহিত বিণ. নিমেষহীন, অপলক (পলকরহিত দৃষ্টি)। পলকে হারানো ক্রি. বি. নিমেষের মধ্যে বা মুহূর্তের মধ্যে হারানো।
প

পল

পল1 [ pala1 ] বি. 1/6 দণ্ড বা 24 সেকেণ়্ড; 2 মুহূর্ত, ক্ষণকাল (পলে পলে); 3 চার তোলা পরিমাণ। [সং. √ পল্ (গমন করা) + অ]। পল2 [ pala2 ] বি. খড়, বিচালি। [সং. পলাল > পোয়াল > বাং. পল]। পল3 [ pala3 ] বি. মাংস (পলান্ন)। [সং. √ পল্ + অ]। পল4 [ pala4 ] বি. পাথর মণি ইত্যাদি দ্রব্যের শিরাযুক্ত পার্শ্বদেশ, facet (পলকাটা হীরে, পল-তোলা, চৌপল বোতল)। [ফা. পহ্লু]।
প

পর্ষত

পর্ষদ, পর্ষত্ [ parṣada, parṣat ] (-দ্) বি. 1 পরিষদ, সভা; 2 পরিচালক সমিতি, board (স.প.)। [সং. √ পৃষ্ + অদ্]।
প

পর্ষদ

পর্ষদ, পর্ষত্ [ parṣada, parṣat ] (-দ্) বি. 1 পরিষদ, সভা; 2 পরিচালক সমিতি, board (স.প.)। [সং. √ পৃষ্ + অদ্]।
প

পর্যেষণা

পর্যেষণ, পর্যেষণা [ paryēṣaṇa, paryēṣaṇā ] বি. 1 অন্বেষণ, অনুসন্ধান; 2 গবেষণা। [সং. পরি + এষণ, এষণা]।
প

পর্যেষণ

পর্যেষণ, পর্যেষণা [ paryēṣaṇa, paryēṣaṇā ] বি. 1 অন্বেষণ, অনুসন্ধান; 2 গবেষণা। [সং. পরি + এষণ, এষণা]।
প

পর্যুষিত

পর্যুষিত [ paryuṣita ] বিণ. অন্তত একদিনের বাসি; বাসি (পর্যুষিত অন্ন, পর্যুষিত পুষ্প)। [সং. পরি + √ বস্ + ত]।
প

পর্যুদাস

পর্যুদাস বি. 1 পূর্ণ পরাজয়; 2 সম্পূর্ণ নিষেধ বা নিবারণ; 3 নিয়মের ব্যতিক্রম।
প

পর্যুদস্ত

পর্যুদস্ত [ paryudasta ] বিণ. 1 সম্পূর্ণ পরাজিত বা নিবারিত বা নিষিদ্ধ; 2 অভিভূত। [সং. পরি + উদ্ + √ অস্ + ত]। পর্যুদাস বি. 1 পূর্ণ পরাজয়; 2 সম্পূর্ণ নিষেধ বা নিবারণ; 3 নিয়মের ব্যতিক্রম।
প

পর্যাস

পর্যাস [ paryāsa ] বি. 1 ওলটপালট, ব্যাপক পরিবর্তন; 2 ক্রমভঙ্গ, বিপর্যাস; 3 বিপর্যয়; 4 হনন, বিনাশ। [সং. পরি + √ অস্ + অ]।