প

পলিজ

পলিজ বিণ. (ভূবি.) পলি থেকে জাত বা উত্পন্ন, পাললিক, alluvial (বি.প.)।
প

পলি

পলি [ pali ] বি. বন্যার বা নদীপ্রবাহের ঘোলা জল থেকে থিতিয়ে-পড়া নরম মাটির স্তর বা প্রলেপ (পলি পড়া, নদীর পলিমাটি); alluvium (বি.প.)। [তু. সং. পলল (=পঙ্ক)]। পলিজ বিণ. (ভূবি.) পলি থেকে জাত বা উত্পন্ন, পাললিক, alluvial (বি.প.)।
প

পল্লব

পল্লব [ pallaba ] বি. 1 পাতা (চক্ষুপল্লব); 2 কিশলয়, গাছের নতুন পাতা (‘শুনি রে শুনি মর্মর পল্লবপুঞ্জে’: রবীন্দ্র); 3 নতুন পাতাযুক্ত কচি ডালের আগা। [সং. পল + লু + অপ্]। পল্লবগ্রাহী (-হিন্) বিণ. নানা বিষয়ে একটু-একটু বা ভাসা-ভাসা জ্ঞানসম্পন্ন (পল্লবগ্রাহী পাণ্ডিত্য)। বি. পল্লবগ্রাহিতা। পল্লবাধার বি. গাছের শাখা বা ডাল। পল্লবিত বিণ. 1 পল্লবযুক্ত; 2 বিস্তারিত (বহুপল্লবিত বৈদিক ক্রিয়াকাণ্ড); 3 অতিরঞ্জিত (সামান্য ঘটনাকে পল্লবিত করে বর্ণনা করা)। পল্লবী (-বিন্) বি. গাছ।
প

পলায়িত

পলায়িত বিণ. পালিয়েছে এমন। স্ত্রী. পলায়িতা।
প

পলায়নি

পলায়নি বিণ. পালাতে চায় বা এড়িয়ে যেতে চায় এমন (পলায়নি দৃষ্টিভঙ্গি)।
প

পলায়ন

পলায়ন [ palāẏana ] বি. (ভয়ে বা অন্য কোনো কারণে) দৃষ্টির বাইরে যাওয়া, পালানো, চম্পট। [সং. পরা2 + √ অয়্ + অন]। পলায়নি বিণ. পালাতে চায় বা এড়িয়ে যেতে চায় এমন (পলায়নি দৃষ্টিভঙ্গি)। পলায়নি মনোবৃত্তি বি. এড়িয়ে যাওয়া, escapism. পলায়মান বিণ. পলায়ন করছে এমন। পলায়িত বিণ. পালিয়েছে এমন। স্ত্রী. পলায়িতা।
প

পলান্ন

পলান্ন [ palānna ] বি. মাংস-সহযোগে পাক-করা অন্ন; পোলাও। [সং. পল + অন্ন]।