প

পশ্চিম

পশ্চিম [ paścima ] বি. 1 পূর্বদিকের বিপরীত দিক, যে দিকে সূর্য অস্ত যায়, প্রতীচী; 2 ইয়োরোপ, আমেরিকা প্রভৃতি পাশ্চাত্য দেশ বা মহাদেশ (‘পশ্চিম আজি খুলিয়াছে দ্বার’: রবীন্দ্র)। ☐ বিণ. 1 (সং.) চরম, শেষ; 2 অনন্তর; 3 পশ্চিমে অবস্হিত (পশ্চিম দেশ)। [সং. পশ্চাত্ + ইম]।
প

পশ্চার্ধ

পশ্চার্ধ [ paścārdha ] বি. 1 নাভি থেকে পা পর্যন্ত দেহাংশ, অধমাঙ্গ, দেহের নিম্নার্ধ; 2 নিম্নার্ধ; 3 শেষার্ধ; 4 অপরার্ধ। [সং. পশ্চ (=অপর) + অর্ধ]।
প

পশ্চাতপদ

পশ্চাতপদ, পশ্চাত্পদ বিণ. হটে এসেছে এমন; অসম্মত বা নিবৃত্ত (তিনি কোনো কাজেই পশ্চাত্পদ হন না)।
প

পশ্চাদগতি

পশ্চাদগতি, পশ্চাদ্গতি বি. পিছনে যাওয়া, পিছু হটা।
প

পশ্চাদগামী

পশ্চাদগামী, পশ্চাদ্গামী (-মিন্) বিণ. পিছনে যাচ্ছে এমন।
প

পশ্চাদবর্তী

পশ্চাদবর্তী, পশ্চাদ্বর্তী বিণ. পিছনে অবস্হিত; পিছনে আসছে এমন।
প

পশ্চাদভূমি

পশ্চাদভূমি, পশ্চাদ্ভূমি বি. 1 পিছনের জায়গা; 2 চিত্রাদির বিষয়বস্তুকে বৈশিষ্ট্য বা গুরুত্ব দান করে এমন দূরের দৃশ্যাবলি, পটভূমি, background; 3 নদী বা সমুদ্রের বন্দরের পশ্চাদ্বর্তী আমদানি-রপ্তানি কার্যের উপযুক্ত স্হানসমূহ, hinterland (বি.প.)।