পাংশু
পাংশু [ pāṃśu ] বি. 1 ছাই, পাঁশ; 2 কলঙ্ক, দোষ। ☐ বিণ. 1 ধূসর; 2 ম্লান (পাংশু মুখ)। [সং. √ পংশ্ + উ]। পাংশুবর্ণ বি. ধুলোর রং। ☐ বিণ. ধুলোর মতো বর্ণবিশিষ্ট, ধূসর; ফ্যাকাসে। পাংশুমুখ বিণ. পাংশুবর্ণ মুখবিশিষ্ট; শুকনো মুখযুক্ত; বিবর্ণমুখ। পাংশুল বিণ. 1 ধূলিপূর্ণ; 2 কলঙ্কযুক্ত, কলঙ্কজনক (কুলপাংশুল)। ☐ বি. শিব। পাংশুলা বিণ. (স্ত্রী.) 1 ধূলিপূর্ণা; 2 পাপিষ্ঠা, দুশ্চরিত্রা। ☐ বি. 1 রজস্বলা নারী; 2 কুলটা; 3 পৃথিবী।