প

পাটি

পাটি1 [ pāṭi1 ] বি. এক ধরনের জলজ তৃণ থেকে নির্মিত মাদুরবিশেষ (শীতলপাটি)। [দেশি]। পাটি2 [ pāṭi2 ] বি. 1 শৃঙ্খলা, ধারা, প্রণালী (পরিপাটি); 2 শ্রেণি, সারি, পঙ্ক্তি (দাঁতের পাটি, দু-পাটি দাঁত); 3 দুটির একটি, একজোড়ার একটি (একপাটি জুতো); 4 (প্রা. কাব্যে) কেশবিন্যাস (‘চিরুনী ধরি পাড়ে মোহন পাটি’: ক. ক.); 5 গৃহকর্ম (‘সংসারের পাটি’: শি.); 6 (গণি.) অঙ্কদ্বারা সংখ্যাদির গণনা (পাটিগণিত)। [সং. √ পট্ + ণিচ্ + ই]।
প

পাটালি

পাটালি [ pāṭāli ] বি. তাল খেজুর প্রভৃতির রস থেকে প্রস্তুত শুকনো গুড়ের বরফি বা তক্তি। [বাং. পাটা1 (=তক্তা) + লি]।
প

পাটাতন

পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; ২. জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক।
প

পাটা

পাটা1 [ pāṭā1 ] বি. 1 তক্তা, ফলক (কাঠের পাটা); 2 জমির ক্রয় বা পত্তনিসম্বন্ধীয় দলিল, পাট্টা; 3 ভাঁজ (কাপড়ের পাটা); 4 বিস্তার বা বিশালতা (বুকের পাটা)। [সং. পট্টক]। পাটাতন বি. 1 তক্তা বা তক্তাজাতীয় কাঠ দিয়ে তৈরি মাচা বা মেঝে; 1 জাহাজ স্টিমার প্রভৃতির মেঝে বা ডেক। পাটা2 [ pāṭā2 ] বি. যে পাথরে মশলা পেষা হয়, শিল। [দেশি]।
প

পাটলি

পাটলা, পাটলি বি. 1 পারুল বা তার গাছ; 2 গোলাপ বা তার গাছ।
প

পাটলা

পাটলা, পাটলি বি. 1 পারুল বা তার গাছ; 2 গোলাপ বা তার গাছ।
প

পাটল

পাটল [ pāṭala ] বিণ. 1 পাটকিলে, ফিকে লাল; 2 গোলাপি। [সং. √ পাটি + অল]। পাটলা, পাটলি বি. 1 পারুল বা তার গাছ; 2 গোলাপ বা তার গাছ।
প

পাটরানি

পাটরানি [ pāṭa-rāni ] বি. প্রধান মহিষী, পাটে বা সিংহাসনে অধিষ্ঠিতা রানি। [বাং. পাট1 + রানি]।
প

পাটনাই

পাটনাই [ pāṭanāi ] বিণ. 1 পাটনায় উত্পন্ন বা প্রাপ্য (পাটনাই গোরু); 2 পাটনাসম্বন্ধীয়। [পাটনা + বাং. আই]।
প

পাটকেল

পাটকেল [ pāṭa-kēla ] বি. ইটের টুকরো (ইটপাটকেল)। [দেশি]।