প

পাঠার্থী

পাঠার্থী [ pāṭhārthī ] (-র্থিন্) বিণ. বি. 1 যে পড়তে চায়; 2 বিদ্যার্থী, ছাত্র। [সং. পাঠ + অর্থ (=প্রয়োজন) + ইন্]। স্ত্রী. পাঠার্থিনী।
প

পাঠান্তর

পাঠান্তর [ pāṭhāntara ] বি. মুদ্রিত বা লিখিত অংশের ভিন্নরূপ (রবীন্দ্রনাথের এই গানটির দুটি পাঠান্তর পাওয়া যায়)। [সং. পাঠ + অন্তর]।
প

পাঠানো

পাঠানো [ pāṭhānō ] ক্রি. প্রেরণ করা (কোথায় পাঠালে)। ☐ বি. প্রেরণ করা (তাকে পাঠানো ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত অর্থে। [প্রাকৃ. √ পট্ঠাঅ < সং. প্র + √ স্হা + ণিচ্]। ডেকে পাঠানো ক্রি. বি. লোক পাঠিয়ে ডাকা। বলে পাঠানো ক্রি. বি. লোক মারফত সংবাদ দেওয়া।
প

পাঠাগার

পাঠাগার বি. 1 বিদ্যালয়; পাঠগৃহ; 2 পাঠকের পড়ার জন্য যেখানে বই সাজানো থাকে, লাইব্রেরি।
প

পাঠশালা

পাঠশালা বি. 1 বিদ্যালয়; 2(বাং.) প্রাথমিক বিদ্যালয়।
প

পাঠন

পাঠন বি. শিক্ষাদান, অধ্যাপনা (পঠন-পাঠন)।
প

পাঠগ্রহণ

পাঠগ্রহণ বি. শিক্ষকের কাছে ছাত্রের পাঠ্য বিষয় শিখে নেওয়া।
প

পাঠমন্দির

পাঠগৃহ, পাঠমন্দির বি. যে গৃহে পাঠ করা বা অধ্যয়ন করা হয়।