প

পায়স

পায়স [ pāẏasa ] বি. দুধ চিনি চাল ইত্যাদি সহযোগে প্রস্তুত মিষ্টান্নবিশেষ, পরমান্ন। ☐ বিণ. দুধসম্বন্ধীয়; দুগ্ধজাত। [সং. পয়স্ + অ]। পায়সান্ন বি. পরমান্ন, পায়েস।
প

পায়চারি

পায়চারি [ pāẏa-cāri ] বি. 1 পায়ে হেঁটে ভ্রমণ; 2 ইতস্তত হাঁটা বা পদচারণা। [সং. পাদচারণা]।
প

পায়খানা

পায়খানা [ pāẏa-khānā ] বি. 1 মলত্যাগের স্হান, মলত্যাগের জন্য নির্মিত কক্ষ; 2 মলত্যাগ (পায়খানার বেগ)। [ফা. পায়্খানা]। পায়খানা করা ক্রি. বি. মলত্যাগ করা।
প

পাম্প করা

পাম্প করা ক্রি. বি. পাম্পের সাহায্যে বাতাস জল প্রভৃতি তোলা বা বার করা।
প

পাম্প

পাম্প [ pāmpa ] বি. বাতাস জল প্রভৃতি বার করার বা তোলার যন্ত্রবিশেষ। [ইং. pump]। পাম্প করা ক্রি. বি. পাম্পের সাহায্যে বাতাস জল প্রভৃতি তোলা বা বার করা।
প

পামর

পামর [ pāmara ] বিণ. 1 পাপিষ্ঠ, নরাধম, নীচ; 2 মূর্খ (আপামর)। [সং. পা + ক্বিপ্ + √ মৃ + অ]। স্ত্রী. পামরী।