প

পারাপার

পারাপার [ pārāpāra ] বি. 1 নদী ইত্যাদির দুই তীর; 2 এক পার থেকে অন্য পারে যাওয়া (‘খেয়া পারপার বন্ধ হয়েছে আজি রে’: রবীন্দ্র); 3 (সং.) সমুদ্র, পারাবার। [সং. পার + অপার (< অবার)]। পারাবার দ্র।
প

পারানি

পারানি বি. পার হবার মাশুল, খেয়ার কড়ি।
প

পারানো

পারানো [ pārānō ] ক্রি. বি. পার করা; পার হওয়া; পেরোনো (এক দমে এই পুকুর পারাতে পারে, পেরিয়ে যাওয়া)। [< সং. পার (অপর তীর) + বাং. আনো (নামধাতু)]। পারানি বি. পার হবার মাশুল, খেয়ার কড়ি।
প

পারা

পারা1 [ pārā1 ] বি. তরল ধাতুবিশেষ, পারদ (মেয়েটা পারা খেয়ে মরেছে)। [সং. পারদ]। পারা2 [ pārā2 ] অব্য. বিণ. সদৃশ, মতো, তুল্য (পাগলপারা, লম্বাপারা লোক)। [সং. প্রায়]। পারা3 [ pārā3 ] ক্রি. বি. 1 সমর্থ হওয়া (বুঝতে পারি না, উঠতে পার?); 2 এঁটে ওঠা বা বশে আনার ক্ষমতা থাকা (তার সঙ্গে পারা শক্ত, ওর সঙ্গে আমি কী করে পারব?); 3 অনুমতি পাওয়া, বাধাহীন হওয়া (এখন যেতে পার)। [সং. √ পৃ + বাং. আ]।
প

পারদর্শী

পারদর্শী [ pāra-darśī ] (-র্শিন্) বিণ. 1 নিপুণ, পটু; 2 বহুদর্শী, বিচক্ষণ (শাস্ত্রে পারদর্শী)। [সং. পার + √ দৃশ্ + ইন্]। বি. পারদর্শিতা। স্ত্রী. (বিণ.) পারদর্শিনী।
প

পারণা

পারণ, পারণা [ pāraṇa, pāraṇā ] বি. ব্রত উদযাপনের পর কিছু খেয়ে উপবাস ভাঙা। [সং. √ পার্ + অন, আ]।