প

পিঞ্জিকা

পিঞ্জিকা [ piñjikā ] বি. তুলোর বাতি পাঁজ বা নল। [সং. পিঞ্জি + ক + আ]।
প

পিঞ্জর

পিঞ্জর [ piñjara ] বি. 1 খাঁচা, পিঁজরা (‘ভীরু পাখি আমি তব পিঞ্জরে এসেছি’: রবীন্দ্র); 2 পঞ্জর, পাঁজরা। [সং. √ পিঞ্জ্ + অর]।
প

পিঞ্জন

পিঞ্জন [ piñjana ] বি. 1 তুলো ইত্যাদি পেঁজার বা ধোনার যন্ত্র, ধুনখারা; 2 তুলো ধোনা বা পেঁজা। [সং. √ পিঞ্জ্ + অন]।
প

পিছে

পিছে [ pichē ] ক্রি-বিণ. পিছনে; পরে। [বাং. পিছ + এ]।
প

পিছিলা

পিছিলা1 [ pichilā1 ] বিণ. (কাব্যে) পিছল। [সং. পিচ্ছিল]। পিছিলা2 [ pichilā2 ] বিণ. (কাব্যে) পিছনদিকের; পশ্চাত্দিকস্হ (‘পিছিলা ঘাটে’: চণ্ডী)। [পিছ দ্র]।
প

পিছাড়ি

পিছাড়ি [ pichāḍ়i ] বি. 1 পিছনদিক, পশ্চাদ্ভাগ; 2 পশ্চাদ্ভাগ দিয়ে বা পা দিয়ে আঘাত (পিছাড়ি মারা)। [হি. পিছাড়ী]।
প

পিছোনো

পিছানো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পিছানো

পিছানো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পিছা

পিছা1 [ pichā1 ] বি. (আঞ্চ.) ঝাঁটা (পিছার বাড়ি)। [সং. পিচ্ছিকা]। পিছা2 [ pichā2 ] ক্রি. পিছানো, পিছিয়ে যাওয়া। [বাং. পিছ + আ]। ̃ পিছানো, পিছোনো ক্রি. বি. 1 পিছনদিকে হটে আসা (এতদূর এসে পিছানো অসম্ভব); 2 অন্যের সঙ্গে সমতা রক্ষা করে অগ্রসর হতে না পারা (ইংরেজিতে সে ক্রমশ পিছিয়ে যাচ্ছে); 3 পিছনে হাঁটা; 4 নিরস্ত হওয়া (দাম শুনে পিছিয়ে গেলাম)। ☐ বিণ. উক্ত অর্থে।
প

পিছলানো

পিছলানো ক্রি. বি. ভূমিতলের মসৃণতার জন্য পা হড়কে যাওয়া।