প

পিসি

পিসি [ pisi ] বি. (স্ত্রী.) পিতার ভগিনী। পিসিমা বি. (স্ত্রী.) পিসি। পিসতুতো বিণ. পিসি বা পিসশাশুড়ির সন্তান এমন (পিসতুতো ভাই, পিসতুতো দেওর)। পিস-শাশুড়ি বি. (স্ত্রী.) স্বামী বা পত্নীর পিসি। পিস-শ্বশুর বি. স্বামী বা পত্নীর পিসে। পিসে, (অপ্র.) পিসা বি. পিসির স্বামী।
প

পেষানো

পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।
প

পিষানো

পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।
প

পেস্তা

পেস্তা [ pēstā ] বি. কাবুলে উতপন্ন বাদামজাতীয় ফলবিশেষ। [ফা. পিস্তা]।
প

পিষা

পিষা, পেষা [ piṣā, pēṣā ] ক্রি. বি. 1 বাটা (মশলা পেষা, জাঁতায় পেষা); 2 দলিত করা, মর্দিত বা মর্দন করা; 3 চূর্ণিত করা; 4 (আল.) পীড়ন করা (আমাকে একেবারে পিষে মারছে)। [সং. √ পিষ্ + বাং. আ]। পিষানো, পেষানো ক্রি. বি. অন্যের দ্বারা পেষাই করা।
প

পিশাচসিদ্ধ

পিশাচসিদ্ধ বিণ. সাধনার বলে কোনো পিশাচকে স্বীয় আজ্ঞাবহরূপে পেয়েছে এমন।
প

পিশাচ 

পিশাচ [ piśāca ] বি. 1 মাংসাশী প্রেতযোনি বা ভূতবিশেষ; 2 নীচ, নিষ্ঠুর বা লোভী মানুষ (নরপিশাচ, অর্থপিশাচ)। [সং. পিশিত + আ + চ + অ]। স্ত্রী. পিশাচী। পিশাচ সিদ্ধ বিণ. সাধনার বলে কোনো পিশাচকে স্বীয় আজ্ঞাবহরূপে পেয়েছে এমন।
প

পিলা

পিলে1, পিলা [ pilē1, pilā ] বি. 1 প্লীহা (পেটজোড়ো পিলে); 2 প্লীহার স্ফীতিরোগ (পিলে হয়েছে)। [সং. প্লীহা]।