পোড়া
পুড়া, পোড়া১ [ puḍ়ā, pōḍ়ā ] বি. ক্রি. 1 দগ্ধ হওয়া (আগুনে পুড়েছে); 2 জ্বালা করা (রোদে বা পুড়ছে); 3 অত্যন্ত গরম হওয়া (জ্বরে গা পুড়ে যাচ্ছে); 4 অত্যন্ত সন্তপ্ত বা দুঃখিত হওয়া (মন পুড়ছে)। ☐ বিণ. দগ্ধ। [সং. √ পুট্ + বাং. আ]। পোড়া২ [ pōḍ়ā ] বি. ক্রি. পুড়া র চলিত রূপ। ☐ বিণ. 1 দগ্ধ (পোড়া মাটি); 2 বিড়ম্বিত, হতভাগ্য, প্রতিকূল (পোড়া কপাল, পোড়া দেশ); 3 কলঙ্কিত (পোড়া মুখ)। পোড়াকপালে বিণ. হতভাগ্য। স্ত্রী. ̃ পোড়াকপালি। পোড়া-মুখো, পোড়ার-মুখো বি. বিণ. কলঙ্কিত মুখ যার। পুড়ানো, পোড়ানো বি. ক্রি. 1 দগ্ধ করা (শুকনো পাতা পোড়ানো হচ্ছে); 2 জ্বালা বা যন্ত্রণা দেওয়া; 3 অত্যন্ত গরম করা; 4 সন্তপ্ত করা বা দুঃখ দেওয়া। পুড়ানি, পোড়ানি বি. দাহ; জ্বালা; যন্ত্রণা; সন্তাপ। পুড়ানিয়া, পোড়ানিয়া, ̃ পুড়া,...
পুট
পুট1 [ puṭa1 ] বি. মেরুদণ্ড থেকে বগল পর্যন্ত দেহাংশ বা তার দৈর্ঘ্য; কাঁধের কাছে শিরদাঁড়া থেকে হাতের সন্ধি পর্যন্ত অংশ (পুটের মাপ)। [হি. পুট্টা]। পুট2 [ puṭa2 ] বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে); 2 কৌটো; 3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট); 4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট); 5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)। [সং. √ পুট্ + অ]। পুটক বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র। পুটপাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি।