প

পুণ্যতোয়া

পুণ্যতোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)।
প

পুণ্যবল

পুণ্যবল বি. ধর্মাচরণ ও সুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার।
প

পুণ্যবান

পুণ্যবান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. পুণ্যবতী।
প

পুণ্যযোগ

পুণ্যযোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়।
প

পুণ্যশীল

পুণ্যশীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. পুণ্যশীলা।