প

পুলক

পুলক [ pulaka ] বি. 1 রোমাঞ্চ, ভাবাবেগবশত দেহের লোম খাড়া হওয়া, আবেশজনিত মৃদু শিহরন (‘গায়ে আমার পুলক লাগে’: রবীন্দ্র); 2 (বাং.) আনন্দ, হর্ষ। [সং. √ পুল্ + অ + ক]। পুলকিত বিণ. 1 রোমাঞ্চিত (‘তার স্পর্শ নিশ্চয় তোমাকে পুলকিত করেছিল’: রাজ. বসু); 2 আনন্দিত।
প

পুরোহিত

পুরোহিত [ purō-hita ] বি. গৃহস্হের মঙ্গলের জন্য যিনি দেবার্চনাদি করেন, ঋত্বিক, পূজারি। [সং. পুরস্ + √ ধা + ত]।
প

পুরোযায়ী

পুরোযায়ী (-য়িন্) বিণ. 1 আগে যায় এমন, অগ্রগামী; 2 প্রবর্তক।
প

পুরোযাত্রা

পুরোযাত্রা [ purō-yātrā ] বি. আগে যাওয়া; আগে আগে যাওয়া। [সং. পুরস্ + যাত্রা]। পুরোযায়ী (-য়িন্) বিণ. 1 আগে যায় এমন, অগ্রগামী; 2 প্রবর্তক।
প

পুরোভূমি

পুরোভূমি [ purō-bhūmi ] বি. 1 সামনের ভূমি; 2 চিত্রের বা দৃশ্যের সম্মুখের অংশ, foreground. [সং. পুরস্ + ভূমি]।
প

পুরোভাগ

পুরোভাগ [ purō-bhāga ] বি. প্রথম অংশ, সামনের অংশ, অগ্রভাগ (তিনি ছিলেন মিছিলের পুরোভাগ)। [সং. পুরস্ + ভাগ]।
প

পুরোবাহু

পুরোবাহু [ purō-bāhu ] বি. কনুই থেকে কবজি পর্যন্ত হাতের অংশ, প্রকোষ্ঠ, forearm. [সং. পুরস্ + বাহু]।
প

পুরোবর্তী

পুরোবর্তী [ purō-bartī ] (-র্তিন্) বিণ. সামনে বা আগে অবস্হিত। [সং. পুরস্ + √ বৃত্ + ইন্]।
প

পুরোপুরি

পুরোপুরি [ purō-puri ] বিণ. সম্পূর্ণ (পুরোপুরি সাহেব)। ☐ বিণ-বিণ. ক্রি-বিণ. একেবারে (পাওনা পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে)। [পুরা3 দ্র]।
প

পুরোধা

পুরোধা, (অপ্র.) পুরোধাঃ [ purōdhā, (apra.) purōdhāḥ ] (-ধস্) বি. 1 পুরোহিত; 2 প্রধান ব্যক্তি। [সং. পুরস্ + √ ধা + অস্]।