প পূরিকা পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।
প পূরী পূরী, পূরিকা [ pūrī, pūrikā ] বি. পুরযুক্ত খাদ্যবস্তু; পুরি, কচুরি ইত্যাদি। [সং. পুর্ + অ + ঈ, +ক + আ]।
প পূরা পূরা [ pūrā ] ক্রি. (সাধু) 1 পূর্ণ করা (‘পূরায় কত সাধ’: রবীন্দ্র; পেট পুরে খাওয়া); 2 পূর্ণ হওয়া (‘আসা না পূরিল’: রা. প্র.)। ☐ বিণ. সম্পূর্ণ (পূরা অধিকার, পূরা সময়ের কাজ)। [সং. √ পূর্ + অ=পূর + বাং. আ]। দ্র পুরা3।
প পূরয়িতা পূরয়িতা [ pūraẏitā ] (-য়িতু) বিণ. পূর্ণকারী, পরিপূর্ণকারী (সাধপূরয়িতা)। [সং. √ পূর্ + ণিচ্ + তৃ]।
প পুরন্ত পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।
প পূরন্ত পূরন্ত, পুরন্ত [ pūranta, puranta ] বিণ. ভরতি, ভরপুর, পূর্ণ হয়েছে এমন (পুরন্ত যৌবন)। [সং. √ পূর্ + বাং. অন্ত]।
প পূরণ পূরণ [ pūraṇa ] বি. 1 পূর্ণ করা বা হওয়া (বাসনাপূরণ, ক্ষতিপূরণ); 2 সমাধান (সমস্যাপূরণ); 3 বৃদ্ধি; 4 (গণি.) গুণন, multiplication. ☐ বিণ. পূর্ণকারক, পূরক। [সং. √ পূর্ + অন]। পূরণবাচক বিণ. 1 গুণবাচক, গুণনসংক্রান্ত; 2 সংখ্যার ক্রমবাচক, ordinal.
প পূরক পূরক [ pūraka ] বিণ. বি. 1 পূর্ণকারক (বাসনাপূরক); 2 (জ্যামি.) যে দুটি কোণের যোগে এক সমকোণ হয় তাদের যে কোনোটি, complementary (বি. প.); 3 (পাটি.) গুণক, multiplier; 4 প্রাণায়ামকালে দেহের মধ্যে বায়ুগ্রহণ। [সং. √ পূর্ + অক]। পূরকপিণ্ড বি. হিন্দুদের মৃত্যুর দশম দিনে মৃতের উদ্দেশে প্রদেয় পিণ্ড।