অ অন্য অন্য [ anya ] বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য]।
অ অপণ্ডিত অপণ্ডিত [ apaņḍita ] বিণ. পাণ্ডিত্য বা বিদ্যা নেই এমন; শাস্ত্রজ্ঞান নেই এমন; মূর্খ। [সং. ন + পণ্ডিত]।
অ অন্বেষণ অন্বেষণ [ anbēşaņa ] বি. অনুসন্ধান, খোঁজ, গবেষণা। [সং. অনু + √ ইষ্ + অন]। বি. বিণ. অন্বেষক, অন্বেষী। বিণ. অন্বেষিত।