প প্রকৃষ্ট প্রকৃষ্ট [ prakṛṣṭa ] বিণ. শ্রেষ্ঠ; উত্কৃষ্ট, প্রশস্ত (প্রকৃষ্ট উপায়, প্রকৃষ্ট পথ)। [সং. প্র + √ কৃষ্ + ত]। বি. প্রকৃষ্টতা, প্রকৃষ্টত্ব। স্ত্রী. প্রকৃষ্টা।
প প্রকৃত প্রকৃত [ prakṛta ] বিণ. সত্য, খাঁটি, বাস্তবিক, আসল (প্রকৃত ব্যাপার, প্রকৃত শিক্ষা)। [সং. প্র + √ কৃ + ত]। বি. প্রকৃতত্ব। প্রকৃতপক্ষে, প্রকৃতপ্রস্তাবে ক্রি-বিণ. আসলে, বস্তুত, বাস্তবিকপক্ষে। প্রকৃতার্থ বি. আসল মানে; গূঢ় মর্ম।
প প্রকুপিত প্রকুপিত [ prakupita ] বিণ. 1 অত্যন্ত রুষ্ট বা রাগান্বিত; 2 অত্যন্ত দূষিত (বায়ু বা পিত্ত প্রকুপিত হওয়া)। [সং. প্র + কুপিত]। স্ত্রী. প্রকুপিতা।