প প্রণয়ী প্রণয়ী [ praṇaẏī ] (-য়িন্) বি. 1 প্রেমপাত্র; 2 অনুরক্ত বা অনুরাগ লাভের উপযুক্ত পুরুষ অথবা নায়ক। ☐ বিণ. প্রেমিক, প্রেমাস্পদ। স্ত্রী. প্রণয়িনী।
প প্রণয় প্রণয় [ praṇaẏa ] বি. 1 প্রেম, ভালোবাসা, অনুরাগ, প্রীতি; 2 সৌহার্দ, বন্ধুত্ব। [সং. প্র + √ নী + অ]। প্রণয়ভঙ্গ বি. পূর্বপ্রেম বা প্রীতির সম্পর্কচ্ছেদ। প্রণয়াকাঙ্ক্ষা বি. প্রেমের আকাঙ্ক্ষা, ভালোবাসার ইচ্ছা।
প প্রণম্য প্রণম্য [ praṇamya ] বিণ. প্রণামের যোগ্য; (যাকে) প্রণাম করা উচিত এমন। [সং. প্র + √ নম্ + য]। স্ত্রী. প্রণম্যা।
প প্রজ্বলন প্রজ্বলন [ prajbalana ] বি. অতিশয় জ্বলন; প্রদীপন। [সং. প্র + √ জ্বল্ + অন]। প্রজ্বলিত জ্বলন্ত, প্রদীপ্ত (প্রজ্বলিত শিখা)। প্রজ্বালিত বিণ. ভালোভাবে জ্বালানো হয়েছে এমন।