প

প্রত্যনীক

প্রত্যনীক [ patyanīka ] বিণ. শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ। ☐ বি. শত্রুসৈন্য। [সং. প্রতি + অনীক]।
প

প্রত্যক্ষ

প্রত্যক্ষ [ pratyakṣa ] বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)। ☐ বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)। [সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]। প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়। প্রত্যক্ষকারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন। প্রত্যক্ষগোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত। প্রত্যক্ষজ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান। প্রত্যক্ষতা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা। প্রত্যক্ষদর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা। প্রত্যক্ষদর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে। প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ...
প

প্রত্যক্ষ কর

প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়।
প

প্রত্যক্ষকারী

প্রত্যক্ষকারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন।
প

প্রত্যক্ষজ্ঞান

প্রত্যক্ষজ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান।
প

প্রত্যক্ষদর্শী

প্রত্যক্ষদর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে।
প

প্রত্যক্ষ প্রমাণ

প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ।