প

প্রত্যাহরণ

প্রত্যাহরণ, প্রত্যাহার [ pratyā-haraṇa, pratyā-hāra ] বি. 1 ফিরিয়ে নেওয়া (মন্তব্য প্রত্যাহার, ধর্মঘট প্রত্যাহার); 2 (দর্শ.) কাম্য বস্তু থেকে ইন্দ্রিয়বৃত্তির নিরোধ, ইন্দ্রিয়গুলিকে সবলে বিষয় থেকে আকর্ষণ। [সং. প্রতি + আ + √ হৃ + অন, অ]। প্রত্যাহৃত বিণ. প্রত্যাহার করা হয়েছে এমন।
প

প্রত্যাবৃত্ত

প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা।
প

প্রত্যাবৃত্তি

প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।
প

প্রত্যাবর্তন

প্রত্যাবর্তন [ pratyā-bartana ] বি. ফিরে আসা, প্রত্যাগমন। [সং. প্রতি + আবর্তন]। প্রত্যাবৃত্ত বিণ. ফিরে এসেছে এমন। স্ত্রী. প্রত্যাবৃত্তা। প্রত্যাবৃত্তি বি. 1 প্রত্যাবর্তন; 2 পশ্চাদ্গামিতা, পশ্চাদপসরণ, regression. (বি. প.)।
প

প্রত্যাদেশ

প্রত্যাদেশ [ pratyādēśa ] বি. 1 দৈবাদেশ, দৈববাণী; 2 পূর্বের আদেশ বাতিল করা; 3 প্রত্যাখ্যান; 4 নিরাকরণ, নিবারণ। [সং. প্রতি + আ + √ দিশ্ + অ]। প্রত্যাদিষ্ট বিণ. 1 প্রত্যাদেশপ্রাপ্ত; 2 প্রত্যাখ্যাত। প্রত্যাদেষ্টা (-ষ্টৃ) বিণ. প্রত্যাদেশ দানকারী
প

প্রত্যাগমন

প্রত্যাগমন বি. ফিরে আসা, প্রত্যাবর্তন, পুনরাগমন।