প

প্রধানত

প্রধানত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে।
প

প্রধান

প্রধান [ pradhāna ] বিণ. 1 শ্রেষ্ঠ, মুখ্য (প্রধান বিষয়, প্রধানমন্ত্রী); 2 অগ্রগণ্য, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ (প্রধান কাজ, প্রধান কর্তব্য)। ☐ বি. 1 নায়ক, শ্রেষ্ঠ পদাধিকারী (বিভাগীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, অঞ্চলপ্রধান); 2 অমাত্য; 3 পরমেশ্বর; 4 (সাংখ্যদর্শন) বিশ্বসৃষ্টির আদিকারণ, ত্রিগুণাত্মিকা প্রকৃতি (পুরুষ ও প্রধান)। [সং. প্র + √ ধা + অন]। বি. প্রধানতা, প্রাধান্য। প্রধানত (-তস্) ক্রি-বিণ. মূলত, মুখ্যত, সর্বাগ্রে।
প

প্রদ্যুতিত

প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।
প

প্রদ্যোতিত

প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।
প

প্রদ্যোত

প্রদ্যোত [ pradyōta ] বি. 1 দীপ্তি, আভা; 2 রশ্মি। [সং. প্র + √ দ্যুত্ + অ]। প্রদ্যোতিত, প্রদ্যুতিত বিণ. 1 দীপ্তিযুক্ত, প্রদীপ্ত; 2 রশ্মিযুক্ত, কিরণময়; 3 উদ্ভাসিত, প্রকাশিত।
প

প্রদোষালোক

প্রদোষালোক বি. সাঁঝের আলো, গোধূলির আলো, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগের অস্পষ্ট আলো।
প

প্রদোষ

প্রদোষ [ pradōṣa ] বি. সূর্যাস্তের সময়, সন্ধ্যা, সায়ংকাল; রাত্রির প্রথম ভাগ। [সং. প্র + দোষা (রাত্রি) সমাসান্ত]। প্রদোষকালীন বিণ. সন্ধ্যাকালীন, সান্ধ্য। প্রদোষালোক বি. সাঁঝের আলো, গোধূলির আলো, সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার ঠিক আগের অস্পষ্ট আলো।
প

প্রাদেশিক

প্রাদেশিক [ prādēśika ] বিণ. 1 প্রদেশসম্বন্ধীয়; 2 প্রদেশজাত, প্রদেশে তৈরি, প্রদেশে উত্পন্ন; 3 দেশের অংশবিশেষে সীমাবদ্ধ (প্রাদেশিক শব্দ); 4 সমগ্র দেশে বিস্তৃত না হয়ে নিজ প্রদেশে নিবদ্ধ (প্রাদেশিক মনোভাব)। [সং. প্রদেশ + ইক]। প্রাদেশিকতা বি. 1 প্রাদেশিক বৈশিষ্ট্য; 2 ভাষার প্রাদেশিক বিকার; 3 নিজ প্রদেশের প্রতি অন্যায় পক্ষপাত এবং অপর প্রদেশের প্রতি বিদ্বেষ।
প

প্রদেশ

প্রদেশ [ pradēśa ] বি. 1 দেশের বা রাষ্ট্রের বিভাগ (প্রদেশের শাসনকর্তা); 2 কয়েকটি বিভাগের সমষ্টি; 3 পূর্বতন সুবা; 4 দেশ বা রাষ্ট্র; 5 অঞ্চল (মেরুপ্রদেশ)। [সং. প্র + √ দিশ্ + অ]। বিণ. প্রাদেশিক।