ন

নতোদর

নতোদর [ natōdara ] বিণ. মধ্যভাগ নত এমন অর্থাত্ কড়াই চাটু প্রভৃতির পেটের মতো, concave. [সং. নত + উদর]।
ন

নতুবা

নতুবা [ natubā ] অব্য. নচেত্, নইলে, অন্যথায়। [সং. ন + তু + বা]।
ন

নড়েভোলা

নড়েভোলা [ naḍ়ē-bhōlā ] বি. বিণ. হাবাগোবা বা বোকা লোক। [তু. নেলাভোলা]।
ন

নড়চড়

নড়চড় [ naḍcaḍ ] বি. ১. ব্যত্যয়, অন্যথা (কথার নড়চড় হবে না); ২. চঞ্চলতা। [বাং. নড়া২. + চলা > চড়া (সহচর শব্দ)]।
ন

নটে

নটিয়া, নটে [ naṭiẏā, naṭē ] বি. ছোট পাতাযুক্ত সুপরিচিত শাকবিশেষ। [দেশি]।
ন

নটিয়া

নটিয়া, নটে [ naṭiẏā, naṭē ] বি. ছোট পাতাযুক্ত সুপরিচিত শাকবিশেষ। [দেশি]।
ন

নটিনী

নটিনী [ naṭinī ] বি. (স্ত্রী.) ১. নর্তকী; ২. বাইজি; ৩. বারাঙ্গনা; গণিকা। [বাং. < সং. নটী-তু. হি. নটনী]।
ন

নজরুলগীতি

নজরুলগীতি [ najarula-gīti ] বি. কাজি নজরুল ইসলামের রচিত গান।
ন

নজরানা

নজরানা [ najarānā ] বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)। [আ. নজর্ + ফা. আনা]।
ন

নচ্ছার

নচ্ছার [ nacchāra ] বিণ. ১. অপদার্থ; ২. পাজি, দুষ্ট, লক্ষ্মীছাড়া; ৩. দুর্বুদ্ধি; ৪. নীচ। [বাং. তু. হি. লুচ্ছা (=লম্পট, নীচ, দুষ্ট)]।