ন

ননদখেমি

ননদখেমি, ননদপুঁটুলি বি. বিবাহের সময় বধূ কর্তৃক ননদকে দেওয়া উপহার।
ন

নধর

নধর [ nadhara ] বিণ. ১. সুপুষ্ট, গোলমাল, হৃষ্টপুষ্ট (নধর অঙ্গ, নধর পাঁঠা); ২. সরস; ৩. কমনীয় (নধর কান্তি); ৪. তাজা (নধর লতাপল্লব)। [সং. নবধর]।
ন

নদের চাঁদ

নদের চাঁদ [ nadēra cānda ] বি. ১. নদিয়ার চাঁদ বা গৌরবস্বরূপ ব্যক্তি, নবদ্বীপচন্দ্র, শ্রীচৈতন্যদেবের এক নাম; ২. (বিদ্রূপে) অহংকারী এবং সুবেশধারী কিন্তু অলস ও অকর্মণ্য ব্যক্তি; সাজগোজ করে অকাজে এবং দায়িত্বহীনভাবে ঘুরে বেড়ায় এমন লোক। [বাং. নদিয়া > নদে + (ষষ্ঠী বিভক্তি) র + চাঁদ]।
ন

নদীমাতৃক

নদীমাতৃক বিণ. নদীই যার মাতার মতো অর্থাত্ কেবলমাত্র নদীজলের সাহায্যে উত্পন্ন শস্যে পালিত।
ন

নদীপথ

নদীপথ বি. জাহাজ নৌকা প্রভৃতি জলযানের চলাচলের উপযোগী পথরূপ নদী (নদীপথে রওনা হল)।
ন

নদীগর্ভ

নদীগর্ভ বি. নদীর দুই তীরের মধ্যবর্তী জলভাগ বা তার তলদেশ, নদীর খাত।