ন

নামাজ

নমাজ, নামাজ [ namāja, nāmāja ] বি. মুসলমানদের (কোরানবিহিত) ঈশ্বর-উপাসনা। [আ. নমাজ]।
ন

নমাজ

নমাজ, নামাজ [ namāja, nāmāja ] বি. মুসলমানদের (কোরানবিহিত) ঈশ্বর-উপাসনা। [আ. নমাজ]। নমাজি বিণ. ১. নিয়মিতভাবে নমাজ করে এমন; ২. ধর্মনিষ্ঠ।
ন

নমাসে-ছমাসে

নমাসে-ছমাসে [ namāsē-chamāsē ] ক্রি-বিণ. কদাচিত্, কখনোসখনো, খুব একটা নয় (এমন ঘটনা নমাসে-ছমাসে ঘটে)। [বাং. ন (নয়) + মাস + ৭.মী বিভক্তি এ + ছ (ছয়) + মাস + এ]।
ন

নমনীয়

নমনীয় [ namanīẏa ] বিণ. ১. নোয়ানো বা বাঁকানো যায় এমন (সোনা নমনীয় ধাতু); ২. বদলানো বা পরিবর্তিত করা যায় এমন (নমনীয় স্বভাব)। [সং. √ নম্ + অনীয়]। নমনীয়তা বি. নমনীয়।
ন

নম্য

নম্য বিণ. ১. বাঁকানো বা নোয়ানো যায় এমন; ২. বদলানো বা পরিবর্তিত করা যায় এমন, নমনশীল; কোমল। নম্যতা বি. নমনীয়তা।
ন

নম নম

নম নম (নমো নমো) করে সারা ক্রি. বি. সংক্ষেপে, দায়সারাভাবে বা তাড়াতাড়ি কোনোরকমে শেষ করা।
ন

নমা

নমা ক্রি. (কাব্যে) প্রণাম বা প্রণতি করা (‘নমি তব পদাম্বুজে’: মধু.)।
ন

নমঃ

নম, নমঃ (-মস্), (কথ্য আঞ্চ.) [ nama, namḥ (-mas), (kathya āñca.) ] বি. প্রণাম, নমস্কার। [সং. √ নম্ + অস্]।