ন

নোক্তা

নোক্তা [ nōktā ] বি. আরবি-ফারসি অক্ষরে যে বিন্দু সংলগ্ন থাকে। [সা. নুক্তা]।
ন

নোকর

নোকর [ nōkara ] বি. চাকর। [হি. নৌকর]। নোকরি বি. চাকরি।
ন

নোটিস

নোটিস [ nōṭisa ] বি. বিজ্ঞপ্তি, বিজ্ঞাপন। [ইং. notice]।
ন

নোড়

নোড় [ nōḍ ] বি. আমলকীর মতো ছোট সাদা টক ফলবিশেষ। [সং. লবণী?]।
ন

নোড়া

নোড়া [ nōḍā ] বি. মশলা বাটবার উপযোগী প্রস্তরখণ্ড (শিলনোড়া)। [সং. লোষ্ট্র]।
ন

নোদন

নোদন [ nōdana ] বি. ১. প্রেরণ; ২. নিবারণ; ৩. অপসারণ (তু. বিনোদন, অপনোদন)। [সং. √ নুদ্ + অন]।
ন

নোনতা

নোনতা [ nōnatā ] বিণ. লবণাক্ত (নোনতা খাবার, নোনতা স্বাদ)। ☐ বি. কচুরি-নিমকি-শিঙাড়া জাতীয় ভাজা খাবার (সে নোনতা পছন্দ করে)। [বাং. নুন + তা]।
ন

নোলক

নোলক [ nōlaka ] বি. নাকে পরার ছোটো ঝুলন্ত অলংকারবিশেষ। [সং. লোলক]।
ন

নোলা

নোলা [ nōlā ] বি. ১. জিহ্বা; ২. আহারের লোভ (এই বয়সে নোলা বাড়া ভালো নয়)। [সং. লোলা]।