ন

নির্বিবেক

নির্বিবেক [ nirbibēka ] বিণ. বিবেকহীন, অবিবেকী; বিবেচনারহিত। [সং. নির্ + বিবেক]।
ন

নির্বিবাদে

নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে।
ন

নির্বিবাদী

নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন।
ন

নির্বিবাদ

নির্বিবাদ [ nirbibāda ] বিণ. বিবাদহীন, নির্বিরোধ, শান্তিপূর্ণ। [সং. নির্ + বিববাদ]। নির্বিবাদী বিণ. (বাংলামতে গঠিত) নির্বিরোধ, নিরীহ, ঝামেলা এড়িয়ে চলে এমন। নির্বিবাদে ক্রি-বিণ. বিবাদ না করে; শান্তিতে, নির্ঝঞ্ঝাটে।
ন

নির্বিদার

নির্বিদার [ nirbidāra ] বিণ. বিদারণ করা বা বিদীর্ণ করা যায় না এমন, অভেদ্য (‘বর্ম তব নির্বিদার’: রবীন্দ্র)। [সং. নির্ + বিদার (বিদারণ দ্র)]।
ন

নির্বিণ্ণ

নির্বিণ্ণ [ nirbiṇṇa ] বিণ. 1 নির্বেদযুক্ত, কোনো বিষয়ের প্রতি আসক্তি নেই এমন; 2 দুঃখিত, অনুতপ্ত। [সং. নির্ + √ বিদ্ + ত]।
ন

নির্বিচারে

নির্বিচারে ক্রি-বিণ. বাছবিচার না করে (নির্বিচারে সকলকে তিরস্কার করা)।
ন

নির্বিচার

নির্বিচার [ nirbicāra ] বিণ. 1 বিচারহীন; 2 বিচার বা বিবেচনা করে না এমন; 3 বাছবিচার করে না এমন (নির্বিচার পক্ষপাত)। [সং. নির্ + বিচার]। নির্বিচারে ক্রি-বিণ. বাছবিচার না করে (নির্বিচারে সকলকে তিরস্কার করা)।
ন

নির্বিঘ্নে

নির্বিঘ্নে ক্রি-বিণ. নিরাপদে, নিরুপদ্রবে (নির্বিঘ্নে পৌঁছানো)।