অপ্রতিম

অপ্রতিম [ apratima ] বিণ. তুলনা নেই এমন; তুলনাহীন (অপ্রতিম সৌন্দর্য); প্রতিমা বা সদৃশ নেই এমন। [সং. ন + প্রতিমা (=সাদৃশ্য)]।

অপাপ

অপাপ [ apāpa ] বিণ. নিষ্পাপ, পাপহীন। বি. পাপের অভাব, পাপহীন অবস্হা, innocence. [সং. ন + পাপ]।

অপ্রতিভ

অপ্রতিভ [ apratibha ] বিণ. অপ্রস্তুত; হতবুদ্ধি; বিব্রত ও লজ্জিত। [সং. ন + প্রতিভা (=বুদ্ধির দীপ্তি)]।

অপানবায়ূ

অপানবায়ূ–বি. পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম।

অপ্রতিবিধেয়

অপ্রতিবিধেয়–বিণ. প্রতিবিধান নেই এমন বা নিবারণ করা যায় না এমন, প্রতিবিধানের অসাধ্য। বি. অপ্রতিবিধান।

অপান

অপান [ apāna ] বি. ১. অধোবায়ু; নিম্নগামী বায়ু; বাতকর্ম; ২. মলদ্বার, পায়ু, anus; ৩. বহির্মুখী বা নিঃসৃত বায়ু, নিশ্বাস। ৪. নাভির নীচ থেকে শুরু করে পায়ের আঙুল পর্যন্ত যে প্রাণ কার্যশীল থাকে, তাকে অপান বলা হয়। (সূত্রঃ ‘প্রাণায়াম রহস্য’ – স্বামী রামদেব) [সং. অপ + √ অন্ + অ]। অপান বায়ূ–বি. পায়ুপথে নির্গত (সচ.) দুর্গন্ধময় বায়ু, বাতকর্ম।

অপ্রতিবিহিত

অপ্রতিবিহিত–বিণ. প্রতিবিধান বা প্রতিকার করা হয়নি এমন। বি. অপ্রতিবিধান।

অপাদান

অপাদান [ apā-dāna ] বি. (ব্যাক.) কারকবিশেষ (এই কারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয়), ablative case. [সং. অপ + আ + দা + অন]।

অপ্রতিবিধান

অপ্রতিবিধান [ aprati-bidhāna ] বি. প্রতিবিধান বা প্রতিকারের অভাব, অপ্রতিকার। [সং. ন + প্রতিবিধান]। বিণ. অপ্রতিবিহিত, অপ্রতিবিধেয়।

অপাত্র

অপাত্র [ apātra ] বি. ১. অযোগ্য বা অধম পাত্র; ২. পাত্র হিসাবে যে ব্যক্তি মন্দ (অপাত্রে কন্যাকে দান করেছেন); ৩. অযোগ্য ব্যক্তি (আমার মূল্যবান উপদেশগুলি অপাত্রে দান করলাম)। [সং. ন + পাত্র]।