ধ ধুত্ ধুত্ [ dhut ] বিতাড়ন, অবজ্ঞা বিরক্তি অবিশ্বাস প্রভৃতি ভাবপ্রকাশক শব্দবিশেষ (ধুত্, এ আবার হয় নাকি)। [ধ্বন্যা.]।
ধ ধুকধুকি ধুকধুকি [ dhuka-dhuki ] বি. ১. ধুকধুকানি; ২. গলার হারের সঙ্গে সংলগ্ন হয়ে বুকের উপর ঝোলে এমন গহনাবিশেষ, হারের মধ্যমণি বা লকেট। [দেশি]।
ধ ধুকধুক ধুকধুক [ dhuka-dhuka ] বি. মৃদু হৃত্স্পন্দনের আওয়াজ (বুক ধুকধুক করছে)। [প্রাকৃ. √ ধুক্কাধুক্ক]। ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।
ধ ধুকপুকানি ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।
ধ ধুকধুকানি ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।
ধ ধুঁকনি ধুঁকনি [ dhun̐kani ] বি. ১. ঘনঘন শ্বাসত্যাগের অব্যক্ত শব্দ; ২. ঘনঘন নিশ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের জন্য বুকের উত্থান-পতন; ৩. হাঁপ। [ধুঁকা দ্র]।
ধ ধীরিধীরি ধীরি, ধীরিধীরি [ dhīri, dhīri-dhīri ] ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]।
ধ ধীরি ধীরি, ধীরিধীরি [ dhīri, dhīri-dhīri ] ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]।
ধ ধীরোদাত্ত ধীরোদাত্ত [ dhīrōdātta ] বিণ. বি. ১. সুখে-দুঃখে অবিচলিত; ২. (অল.) নিরহংকার, আশ্রিতজনপালক ও বিনয়ী নায়কবিশেষ। [সং. ধীর + উদাত্ত]।
ধ ধীরোদ্ধত ধীরোদ্ধত [ dhīrōddhata ] বি. (অল.) স্বভাবে স্হিরচিত্ত কিন্তু সময়ে সময়ে উদ্ধত নায়কবিশেষ। [সং. ধীর + উদ্ধত]।