ধ

ধেয়

ধেয় [ dhēẏa ] বিণ. ১. জ্ঞে য়; ২. ধারণীয়, ধারণযোগ্য (পরিধেয়, অভিধেয়)। [সং. √ ধা + য]।
ধ

ধেইধেই

ধেইধেই [ dhēi-dhēi ] বি. অব্য. ১. তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; ২. নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); ৩. নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]।
ধ

ধৃষ্য

ধৃষ্য [ dhṛṣya ] বিণ. ১. ধর্ষণীয়, ধর্ষণের যোগ্য; ২. দমন করার যোগ্য। [সং. √ ধৃষ্ + য]।
ধ

ধৃষ্ণু

ধৃষ্ণু [ dhṛṣṇu ] বিণ. ১. প্রগল্ভ; ২. উদ্ধত; ৩. ধর্ষণশীল; ৪. দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]।
ধ

ধুস্তুর

ধুস্তুর [ dhustura ] বি. ধুতরো। [সং. √ ধুস্ + ক্বিপ্ = ধুস + √ তুর্ + অ]।
ধ

ধুসা

ধুসা [ dhusā ] বি. পুরু পশমি কাপড়ের শীতবস্ত্রবিশেষ, মোটা পশমের চাদরবিশেষ। [হি. ধুস্সা]।
ধ

ধুরা

ধুরা [ dhurā ] বি. ১. গোরুর গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা গোরু মোষের কাঁধে লাগানো হয়, জোয়াল; ২. কোনোকিছুর সম্মুখের অংশ; ৩. অক্ষদণ্ড, চাকার মধ্যবর্তী দণ্ড, ঈষ, axle; ৪. ভার। [সং. √ ধুর্ব্ + ক্বিপ্ + আ]।
ধ

ধুরন্ধর

ধুরন্ধর [ dhurandhara ] বি. ভারবাহক। ☐ বিণ. ১. ভার বহন করে এমন; ২. (গৌণার্থে) অতি কর্মকুশল বা দক্ষ; ৩. অগ্রণী; ৪. ওস্তাদ (ধুরন্ধর লোক)। [সং. ধুর + √ ধৃ + ণিচ্ + খচ্ (মুমাগম)]।
ধ

ধুমড়ি

ধুমড়ি [ dhumaḍi ] বি. (নিন্দায়) মোটা স্ত্রীলোক। [দেশি]।
ধ

ধুবকা

ধুবকা [ dhubakā ] বি. ধ্রুবপদ, ধুয়া, ধুয়ো। [সং. ধ্রুবকা]।