ধ ধুঁকা ধুঁকা, ধোঁকা [ dhunkā, dhōnkā ] ক্রি. অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারণে হাঁপানো (লোকটা দাওয়ায় বসে ধুঁকছে)। ☐ বি. উক্ত অর্থে। [হি. √ ধৌংক]।
ধ ধীবর ধীবর [ dhībara ] বি. জেলে, মত্ স্যজীবী। [সং. √ ধা + বর (বরচ্) নি.]। ধীবরী বি. (স্ত্রী.) ধীবরের স্ত্রী; জেলেনি।
ধ ধারক ধারক [ dhāraka ] বিণ. ১. ধারণকারী, যে ধরে রেখেছে (সভ্যতার ধারক); ২. পুস্তক সামনে ধরে পুরাণপাঠকের অশুদ্ধি সংশোধনকারী; ৩. মন্ত্রপাঠ করানোর বৃত্তি অবলম্বনকারী; ৪. ঋণগ্রহণকারী; ৫. দাস্ত বা উদরাময়রোধক (ধারক ওষুধ)। ☐ বি. উদরাময়ের ওষুধ। [সং. √ ধৃ + ণিচ্ + অক]। বি. ধারকতা।
ধ ধামা ধামা [ dhāmā ] বি. শস্যাদি রাখবার বা মাপবার জন্য বেতের তৈরি ঝুড়িবিশেষ। [সং. ধামক]। ধামাচাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)। ধামাধরা বিণ. তোষামুদে।
ধ ধামাচাপা ধামাচাপা বিণ. অন্যায়ভাবে লোকচক্ষুর আড়ালে আনা হয়েছে এমন (ব্যাপারটাকে এভাবে ধামাচাপা দেওয়া উচিত হয়নি)।
ধ ধাপ্পা ধাপ্পা [ dhāppā ] বি. ১. মিথ্যা আশ্বাস, মিথ্যা উপদেশ, মিথ্যা প্রতিশ্রুতি ইত্যাদি; ২. প্রবঞ্চনা; ৩. মিথ্যা কথা। [হি. ধপ্পা]। ধাপ্পাবাজ বিণ. ধাপ্পা দেয় এমন, মিথ্যাবাদী। ধাপ্পাবাজি বি. ধাপ্পাবাজের কাজ, প্রতারণা।