ধ ধূর্ত ধূর্ত [ dhūrta ] বিণ. ১. (প্রধানত মন্দ অর্থে) চতুর; ২. ধড়িবাজ; ৩. শঠ; প্রবঞ্চক; ৪. (বিরল) জুয়াড়ি। [সং. ধূর্ব্ + ত]। ধূর্ততা, ধূর্তামি, ধূর্তামো বি. শঠতা, প্রবঞ্চনা; (মন্দ অর্থে) চতুরতা, চালাকি।
ধ ধুম্বল ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]।
ধ ধুমুল ধুমুল, ধুম্বল [ dhumula, dhumbala ] বি. ১. ঢাক; ২. ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]। ধুমুল দেওয়া ক্রি. ১. ঢাক বা খোল বাজানো; ২. জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো।
ধ ধুন ধুন [ dhuna ] বি. (সাধারণত বাদ্যযন্ত্রে বাজানো হয় এমন) হালকা চালের এবং এক বা একাধিক রাগের মিশ্রণে তৈরি গত্। [হি. ধুন]।