ধ

ধনার্থী

ধনার্থী (-র্থিন্) বিণ. অর্থপিপাসু; ধনলাভ করতে চায় এমন। স্ত্রী. ধনার্থিনী।
ধ

ধন

ধন [ dhana ] বি. 1 অর্থ, টাকাকড়ি (ধনশালী, ধনবল, ধনদৌলত); 2 মহামূল্য কাম্য সামগ্রী (‘প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে’: রবীন্দ্র); 3 স্নেহের পাত্রকে সম্বোধন (যাদুধন, বাপধন); 4 সম্পদ (গোধন); 5 (গণি.) যোগচিহ্ন; ‘+’ (ধনচিহ্ন)। [সং. √ ধন্ + অ]। ধনকুবের বি. (ধনদেবতা কুবেরের মতো) অতিশয় ধনী ব্যক্তি। ধনক্ষয় বি. অর্থের বা সম্পদের অপচয়। ধনগর্ব বি. ধনবান হওয়ার জন্য অহংকার। ধনগৌরব বি. 1 ঐশ্বর্যশালী হওয়ার জন্য গর্ব; 2 ধনের মহিমা। ধনজন বি. 1 অর্থবল ও লোকবল; 2 অর্থ ও পরিজন (‘ধনে জনে আছি জড়ায়ে’: রবীন্দ্র)। ধনঞ্জয় বি. (ধন জয়কারী) অর্জুন। ধনতন্ত্র বি. পুঁজিবাদ, capitalism. ধনতৃষা, ধনতৃষ্ণা বি. অর্থলাভের প্রবল বাসনা। ধনদ বিণ. ধনদানকারী। ☐ বি. ধনের অধিদেবতা কুবের। ধনদা বিণ. (স্ত্রী.) ধনদানকারিণী। বি. (স্ত্রী.) ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী। ধনদাতা (-তৃ)  ধনদায়ক বিণ. ধনদানকারী। স্ত্রী. ধনদাত্রী, ধনদায়িকা, ধনদায়িনী। ধনদাস বি. 1 ধনলাভের জন্য বা...
ধ

ধোসা

ধোসা1 [ dhōsā1 ] বি. পশমি গায়ের চাদর, পশমি গাত্রবস্ত্রবিশেষ। [হি. ধুস্সা]। দোসা, ধোসা২ [ dōsā, dhōsā ] বি. চালের গুঁড়ো ও কলাইয়ের ডালবাটা দিয়ে প্রস্তুত দক্ষিণ ভারতীয় খাবারবিশেষ। [তা. ধোসা]।  
ধ

ধরণ

ধরন, ধরণ [ dharana, dharaṇa ] বি. ১. পদ্ধতি, ভঙ্গি, ঢং (‘আমরা বিলিতি ধরণে হাসি, আমরা ফরাসি ধরণে কাশি’: দ্বি. রা.); ২. আকৃতি, চেহারা, চালচলন (চলার ধরন দেখে সন্দেহ হচ্ছে)। [সং. ধরণ]। ধরণধারণ বি. চালচলন, হাবভাব।
ধ

ধরাট

ধরাট [ dharāṭa ] বি. ক্রয়বিক্রয়ের বাটা বা কমিশন, ছাড়, দামের যে অংশ বাদ ধরা হয়, ধরতা। [বাং. ধরা + আট]।
ধ

ধামসানো

ধামসানো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ধ

ধামসানি

ধামসানি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)।
ধ

ধামসা

ধামসা [ dhāmasā ] ক্রি. ধামসানো, হাত বা পা দিয়ে চটকানো। [দেশি]। ধামসানি বি. দলিত করা, চটকানি (ময়দা ধামসানি)। ধামসানো ক্রি. হাত-পা দিয়ে চটকানো বা মর্দন করা। ☐ বি. বিণ. উক্ত অর্থে।
ধ

ধূম্র

ধূম্র [ dhūmra ] বি. বিণ. ১. ধূমল, ধোঁয়া রঙের; ২. কৃষ্ণলোহিত বর্ণ বা বর্ণবিশিষ্ট; ৩. মলিন। [সং. ধূম + √ রা + অ]। ধূম্রজাল – ধূমজাল-এর. অশুদ্ধ রূপ। ধূম্রলোচন বিণ. ধূমবর্ণ চক্ষুবিশিষ্ট, ধোঁয়াটে চোখযুক্ত। ☐ বি. (পুরাণোক্ত) শুম্ভনিশুম্ভের সেনাপতি।