ধ

ধনধান্য

ধনধান্য বি. অর্থ বা টাকাপয়সা ও শস্যপ্রাচুর্য (‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’: দ্বি. রা.)।
ধ

ধননাশ

ধননাশ বি. অর্থ ও সম্পদের হানি, ধনক্ষয়।
ধ

ধনপতি

ধনপতি বি. 1 ধনদেবতা কুবের; 2 অতিশয় ধনী ব্যক্তি।
ধ

ধনপিশাচ

ধনপিশাচ বি. ধর্ম-অধর্ম বা উচিত-অনুচিত বিচার না করে যে ধন অর্জনে প্রয়াসী।
ধ

ধনপ্রাণ

ধনপ্রাণ বি. অর্থাদি ও জীবন (ধনেপ্রাণে মারা যাব)।
ধ

ধনবতী

ধনবতী বিণ. (স্ত্রী.) ধনশালিনী।
ধ

ধনবিজ্ঞান

ধনবিজ্ঞান বি. ধনসম্পদের সর্বপ্রকার ব্যবহারসম্বন্ধীয় শাস্ত্র, অর্থশাস্ত্র।