ধ

ধন্দা

ধন্দা [ dhandā ] বি. (ব্রজ.) সংশয়, ধাঁধা (‘মঝু মনে লাগল ধন্দা’: বিদ্যা.)। [< সং. দ্বন্দ্ব]।
ধ

ধন্ধ

ধন্দ, ধন্ধ [ dhanda, dhandha ] বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [< সং. দ্বন্দ্ব]।
ধ

ধন্দ

ধন্দ, ধন্ধ [ dhanda, dhandha ] বি. 1 সংশয়, খটকা, সন্দেহ, ধোঁকা, ধাঁধা (মনে ধন্ধ লেগেছে); 2 সাংসারিক সমস্যা বা ভাবনাচিন্তা (সংসার-ধন্দ)। [< সং. দ্বন্দ্ব]।
ধ

ধনেশ

ধনেশ [ dhanēśa ] বি. 1 ধনদেবতা, কুবের; 2 শক্ত ও লম্বা বাঁকানো ঠোঁটওয়ালা পাখিবিশেষ, hornbill. ☐ বিণ. ধনবান, ধনী। [সং. ধন + ঈশ]।
ধ

ধনুর্ধর

ধনুর্ধর বি. 1 যে যোদ্ধা তিরধনুক নিয়ে যুদ্ধ করে, তিরন্দাজ; 2 (প্রায়শ ব্যঙ্গে) অত্যন্ত বাহাদুর, যে ব্যক্তি খুব কেরামতি দেখায়।