ধ

ধরাকাট

ধরাকাট বি. কঠোর নিয়মানুবর্তিতা, বাঁধাবাঁধি (পথ্যের ধরাকাট)।
ধ

ধরাছোঁয়া

ধরাছোঁয়া বি. 1 কাছে আসা; নাগাল (সে এখন তোমাদের ধরাছোঁয়ার বাইরে); 2 বুঝতে পারা, বোধগম্যতা, বোঝাবুঝি (বিষয়টা আমার ধরাছোঁয়ার বাইরে)।
ধ

ধরাধরি

ধরাধরি বি. 1 সনির্বন্ধ অনুরোধ, পীড়াপীড়ি; 2 ধরপাকড়, গ্রেপ্তার (ব্যাপক ধরাধরি চলছে); 3 সকলে মিলে বয়ে নেওয়া (ধরাধরি করে তাকে উঠোনে এনে বসানো হল)।
ধ

ধরানো

ধরানো ক্রি. 1 ধৃত বা গ্রেপ্তার করানো (চোর ধরানো); 2 লাগানো (ছবিতে রং ধরানো, দেওয়ালে সিমেণ্ট ধরানো); 3 যথাসময়ে পাইয়ে দেওয়া (ট্রেন ধরানো); 4 জ্বালানো (উনুন ধরানো); 5 কু-অভ্যাস করানো (মদ ধরানো); 6বুঝিয়ে বা দেখিয়ে দেওয়া (ভুল ধরানো); 7 অবলম্বন করানো (পথ ধরানো)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ধ

ধরাবাঁধা

ধরাবাঁধা বিণ. নির্দিষ্ট (ধরাবাঁধা নিয়ম নেই)।
ধ

ধরিয়ে দেওয়া

ধরিয়ে দেওয়া ক্রি. বি. 1 গ্রেপ্তারে সাহায্য করা, গ্রেপ্তার করানো, ধরানো; 2 বুঝিয়ে দেওয়া (অঙ্কটা একটু ধরিয়ে দাও)।
ধ

ধরে বসা

ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)।
ধ

ধরে পড়া

ধরে পড়া, ধরে বসা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা (একটা চাকরির জন্যে ধরে পড়েছে)।
ধ

ধরা

ধরা1 [ dharā1 ] বি. (যে ধরে বা ধারণ করে এই অর্থে) পৃথিবী (ধরাতল, ধরাধাম)। [সং. √ ধৃ + অ + আ]। ধরাকে সরা দেখা, ধরাকে সরা জ্ঞান করা বি. ক্রি. গর্বে অন্ধ হওয়া, গর্বে সবকিছু তুচ্ছজ্ঞান করা। ধরাতল বি. পৃথিবীপৃষ্ঠ, ভূতল। ধরাধর বি. পর্বত। ধরাধাম বি. পৃথিবীরূপ বাসস্হান; সংসার; ইহলোক (ধরাধাম ত্যাগ করা)। ধরাশায়ী (-য়িন্) বিণ. ভূতলে বা মাটিতে শয়ান বা পতিত। ধরা2 [ dharā2 ] ক্রি. 1 হাত দিয়ে ধারণ করা বা গ্রহণ করা (কলমটা ধরো); 2 পরিধান করা, পরা (নতুন বেশ ধরেছে); 3 গ্রেপ্তার করা (চোর ধরা); 4 অবলম্বন করা (অস্ত্র ছেড়ে কলম ধরা); 5 ভর দেওয়া (লাঠি ধরে চলা, আমাকে ধরে ধরে চলো); 6 অনুসরণ করা (ভিন্ন পথ ধরা); 7 হস্তচ্যুত না করা, জমিয়ে রাখা (বাজার চড়বে, মাল ধরে...
ধ

ধরনা

ধরনা1 [ dharanā1 ] বি. 1 কামনা বা দাবি পূরণ বা আদায়ের জন্য পড়ে থাকা, হত্যা দেওয়া (দেবতার কাছে ধরনা, মালিকের দরজায় ধরনা)। [বাং. তু. হি. ধরানা (=to stay, অবস্হান করা)]। ধরনা2 [ dharanā2 ] বি. ঘরের চাল বা আচ্ছাদন যে কাঠের উপর ভর দিয়ে থাকে। [দেশি]।