ধ

ধর্মবুদ্ধি

ধর্মবুদ্ধি বি. 1 ধর্মসংগত জ্ঞান; 2 পুণ্যকর্মের প্রবণতা।
ধ

ধর্মভয়

ধর্মভয় বি. ধর্মহানির বা পাপের ভয়।
ধ

ধর্মভীরু

ধর্মভীরু বিণ. ধর্মহানি বা পাপকে ভয় করে চলে এমন; ধার্মিক। বি. ধর্মভীরুতা।
ধ

ধর্মভ্রাতা

ধর্মভ্রাতা (-তৃ), ধর্মভাই বি. ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে; গুরুভাই।
ধ

ধর্মমঙ্গল

ধর্মমঙ্গল বি. ধর্মঠাকুরের মাহাত্ম্যবর্ণনাপূর্ণ গ্রন্হ।
ধ

ধর্মরক্ষা

ধর্মরক্ষা বি. 1 স্বধর্ম বজায় রাখা; 2 ধর্মাচরণ; 3 সতীত্ব রক্ষা।