ধ

ধীশক্তি

ধীশক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি।
ধ

ধী

ধী [ dhī ] বি. 1 বুদ্ধি, মেধা (ধীশক্তি, ধীদীপ্ত); 2 জ্ঞান; 3 মতি (সুধী)। [সং. √ ধৌ + ক্বিপ্]। ধীগুণ বি. শ্রবণ, কৌতুহল, আহরণ, স্মৃতিতে ধারণ, সন্দেহ নিরসন, অর্থবোধ প্রভৃতি আটরকম বুদ্ধিগুণ। ধীমান (-মত্) বিণ. মেধাসম্পন্ন, বুদ্ধিমান, জ্ঞানী। স্ত্রী. ধীমতী। ধীশক্তি বি. উপরোক্ত আটরকম বুদ্ধিগুণ; বুদ্ধি। ধীসম্পন্ন বিণ. বুদ্ধিমান; জ্ঞানী।
ধ

ধিয়াতা ধিয়া

ধিয়া, ধিয়াতা ধিয়া [ dhiẏā, dhiẏā-tā dhiẏā ] বি. নাচ ও বাদ্যের আওয়াজ বা ভঙ্গি। [ধ্বন্যা.]।
ধ

ধিকধিক করে

ধিকধিক করে ক্রি-বিণ. মৃদুভাবে, ধীরে (এখনও ধিকধিক করে আগুন জ্বলছে)।
ধ

ধিকধিক

ধিকধিক2 [ dhika-dhika2 ] অব্য. ক্রমাগত ধীরে বা মৃদুভাবে জ্বলনের ভাব। [ধ্বন্যা.]। ধিকধিক করে ক্রি-বিণ. মৃদুভাবে, ধীরে (এখনও ধিকধিক করে আগুন জ্বলছে)।
ধ

ধিক্কৃত

ধিক্‌কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত।
ধ

ধিক্কার

ধিক্কার, ধিক্‌কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)।
ধ

ধিক

ধিক, (বর্জিত) ধিক্ [ dhika, (barjita) dhik ] অব্য. নিন্দা লজ্জা অবজ্ঞা ভর্ত্সনা বিরক্তি ঘৃণা প্রভৃতি ভাবপ্রকাশক; ছিঃ। [সং. ধিক্]। ধিক্কার, ধিক্‌কার বি. 1 ধিক ধিক উক্তি ওই উক্তি দ্বারা ঘৃণা নিন্দাবাদ অবজ্ঞা বিরক্তি প্রভৃতির প্রকাশ; 2 অপকর্ম বা অন্যায় বা ভূলের জন্য বিরাগ বা ঘৃণা (আমার মনে ধিক্কার জন্মেছে)। ধিক্‌কৃত, ধিক্কৃত বিণ. ধিক উক্তি দ্বারা নিন্দিত; নিন্দিত, ভর্ত্ সিত ; অবজ্ঞাত; ঘৃণিত।