ধ

ধ্বংস

ধ্বংস [ dhbaṃsa ] বি. 1 বিনাশ, সর্বনাশ (জ্ঞাতিকুলধ্বংস, আত্মা ধ্বংসের অতীত); 2 সংহার, বধ (শত্রুসৈন্য ধ্বংস করা); 3 অপচয়; বিনা অধিকারে বা অকর্মণ্য হয়ে ভোগ (অন্ন ধ্বংস করা); 4 বিলোপ (স্মৃতি ধ্বংস); 5 ক্ষয় (শরীর ধ্বংস); 6 উচ্ছেদ (রাজ্য ধ্বংস); 7 অধঃপতন ও বিলোপ (সাম্রাজ্যের ধ্বংস অনির্বার্য)। [সং. √ ধ্বন্স্ + অ]। ধ্বংসক বিণ. ধ্বংসকারী। ধ্বংসন, ধ্বংসসাধন বি. ধ্বংস করা। ধ্বংসনীয় বিণ. ধ্বংসের যোগ্য। ধ্বংসপ্রাপ্ত বিণ. ধ্বংস হয়ে গেছে এমন। ধ্বংসমুখ বি. ধ্বংসের সূচনা বা আরম্ভ। ধ্বংসলীলা বি. প্রলয় কাণ্ড, তাণ্ডব; ব্যাপক ধ্বংস। ধ্বংসা ক্রি. (কাব্যে) ধ্বংস করা বা হওয়া। ধ্বংসানো ক্রি. ধ্বংস করা; নষ্ট করা (অন্ন ধ্বংসানো); বিনষ্ট করা, উত্সাদিত করা (সৈন্য দিয়ে দেশ ধ্বংসানো)। ☐ বি. উক্ত অর্থে। ধ্বংসাত্মক বিণ. ধ্বংসমূলক, বিধ্বংসী, ধ্বংস করে বা ধ্বংসের কাজে নিযুক্ত এমন। ধ্বংসাবশেষ বি. নগর,...
ধ

ধৌতি

ধৌতি1 [ dhauti1 ] বি. ধুতি। [সং. ধৌত + বাং. ই]। ধৌতি2 [ dhauti2 ] বি. দেহের অভ্যন্তরভাগ ধুয়ে পরিষ্কার করার যৌগিক প্রক্রিয়াবিশেষ, দেহের অভ্যন্তরভাগ জল দিয়ে শোধনের প্রক্রিয়াবিশেষ। [সং. √ ধাব্ + তি]।
ধ

ধুয়ানো

ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।
ধ

ধোয়ানি

ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)। ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়।
ধ

ধুয়ানি

ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়।
ধ

ধোয়া

ধোয়া, ধুয়া2 [ dhōẏā, dhuẏā ] ক্রি. 1 (জল প্রভৃতি দিয়ে) ধৌত করা (জল দিয়ে শাক ধুই); 2 প্রক্ষালন করা (হাত-পা ধোয়া); 3 কাচা, ধোলাই করা (কাপড় ধুয়ে পরো)। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ামোছা হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়া কাপড়)। [প্রাকৃ. ধোঅ + বাং. আ]। ধোয়ানি, ধুয়ানি বি. যে জল দিয়ে কিছু ধোয়া হয়। ধোয়ানি, ধুয়ানো ক্রি. 1 ধৌত করানো; 2 প্রক্ষালিত করানো; 3 কাচানো। ☐ বি. উক্ত সব অর্থে (ধোয়ানোটা ভালো হয়নি)। ☐ বিণ. উক্ত সব অর্থে (ধোয়ানো কাপড় পরেছি, ধোয়ানো তুলসী)।
ধ

ধোপদস্ত

ধোপদুরস্ত, ধোপদস্ত বিণ. 1 ধোলাই-করা; 2 পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত থাকা); 3 ফিটফাট।
ধ

ধোপদুরস্ত

ধোপদুরস্ত, ধোপদস্ত বিণ. 1 ধোলাই-করা; 2 পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত থাকা); 3 ফিটফাট।
ধ

ধোপে টেকা

ধোপে টেকা ক্রি. (আল.) শেষ পর্যন্ত নানা ঘাতপ্রতিঘাত সহ্য করে টিকে যাওয়া বা স্হায়ী হওয়া; গ্রহণীয় বা যুক্তিসহ হওয়া (তোমার এ বক্তব্য ধোপে টিকবে না)।