দ

দহই

দহই [ dahi ] ক্রি. (ব্রজ.) দগ্ধ করে (‘দহই হিয়া’)। [সং. √ দহ্]।
দ

দহল

দহল [ dahala ] ক্রি. (ব্রজ.) দগ্ধ করল। [সং. √ দহ্]।
দ

দহা

দহা [ dahā ] ক্রি. দগ্ধ করা বা হওয়া, পোড়া বা পোড়ানো। [সং. √ দহ্ + বাং. আ]।
দ

দহ্যমান

দহ্যমান [ dahya-māna ] বিণ. দগ্ধ হচ্ছে এমন (দহ্যমান হৃদয়)। [সং. √ দহ্ + মান (শানচ্)]।
দ

দহরম মহরম

দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]।
দ

দহরম

দহরম [ daha-rama ] বি. ঘনিষ্ঠ মেলামেশা বা বন্ধুত্ব। [ফা. দর্হম্]। দহরম মহরম বি. গভীর অন্তরঙ্গতা; অত্যন্ত মাখামাখি। [ফা. দর্হম্-বর্হম্ + আ. মহ্রম্]।
দ

দস্যিপনা

দস্যিপনা বি. দুরন্তপনা, দুরন্ত স্বভাব বা আচরণ।
দ

দস্যি

দস্যি [ dasyi ] বিণ. (আদরসূচক কথ্য) দুরন্ত (দস্যি ছেলে)। [সং. দস্যু]। দস্যিপনা বি. দুরন্তপনা, দুরন্ত স্বভাব বা আচরণ।
দ

দহ

দহ [ daha ] বি. ১. নদী বা জলাশয়ের অতলস্পর্শ ও ঘূর্ণিময় অংশ; ২. ঘূর্ণিজল; ৩. হ্রদ (কালীদহ); ৪. গভীর গর্ত; ৫. (আল.) কঠিন সংকট (দহে পড়া, দহে মজানো)। [সং. হ্রদ > হদ > (ধ্বনিবিপর্যয়ে) দহ [দ্র দ২]।
দ

দস্তুরি

দস্তুরি [ dasturi ] বি. ১. দ্রব্যাদি বিক্রির সময় বিক্রেতা মূল্যের যে অংশ ছেড়ে দেয়, discount; ২. খরিদ্দার জুটিয়ে আনার দরুন পারিশ্রমিকরূপে মূল্যের যে অংশ প্রাপ্য, দালালি, কমিশন। [ফা. দস্তরি]।