অপ্রামাণিক

অপ্রামাণিক [ aprāmāņika ] বিণ. প্রমাণসিদ্ধ নয় এমন, যার কোনো প্রমাণ নেই এমন; বিশ্বাস করা বা মেনে নেওয়া যায় না এমন; তথ্যপ্রমাণ দ্বারা সমর্থিত নয় এমন (অপ্রামাণিক সিদ্ধান্ত)। [সং. ন + প্রামাণিক]। বি. অপ্রামাণিকতা।

অপ্রাপ্য

অপ্রাপ্য–বিণ. পাওয়া সম্ভব নয় এমন, দুষ্প্রাপ্য।

অবধ্য

অবধ্য [ abadhya ] বিণ. বধ করা বা হত্যা করা উচিত নয় এমন (দূত অবধ্য); বধের অযোগ্য। [সং. ন + √ বধ্ + য]। স্ত্রী. অবধ্যা।

অপ্রাপ্তি

অপ্রাপ্তি–বি. না পাওয়া, প্রাপ্তি বা পাওয়ার অভাব; অলাভ।

অপ্রাপ্তযৌবন

অপ্রাপ্তযৌবন–বিণ. এখনও যৌবন লাভ করেনি এমন। স্ত্রী. অপ্রাপ্তযৌবনা।