থ

থপ থপ

থপ থপ অব্য. ১. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)।
থ

থতমত

থতমত [ thata-mata ] অব্য. বি. বিণ. বিহ্বল ভাব, মুখে কথা সরে না এমন ভাব (থতমত ভাব, থতমত খেয়ে যাওয়া, তার তখন থতমত অবস্হা)। [দেশি-তু. সং. স্তম্ভিত]। থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।
থ

থতমত খাওয়া

থতমত খাওয়া ক্রি. বি. ঘাবড়ে যাবার ফলে কী বলবে তা স্হির করতে না পারা।
থ

থকা

থকা [ thakā ] ক্রি. (পরিশ্রমের ফলে) ক্লান্ত বা অবসাদগ্রস্ত হওয়া, হাঁপিয়ে যাওয়া (আর হাঁটতে পারছি না, একদম থকে গেছি)। [সং. √ স্হগ্ + বাং. আ-তু. হি. থক্না]। থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন (‘থকিত পায়ের চলা দ্বিধা হতে’: রবীন্দ্র)।
থ

থকিত

থকিত বিণ. ক্লান্ত হয়ে সহসা থেমে গেছে এমন (‘থকিত পায়ের চলা দ্বিধা হতে’: রবীন্দ্র)।
থ

থকথক

থকথক [ thaka-thaka ] বি. অব্য. ১. কাদার মতো ঈষত্ ঘনত্ব ও ঈষত্ তারল্যসূচক (কাদা থকথক করছে); ২. ক্ষত ইত্যাদির বিস্তৃতির ও সাংঘাতিক হওয়ার ভাবসূচক (ঘা-টা একেবারে থকথক করছে)। থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।
থ

থকথকে

থকথকে বিণ. ১. (তরল জিনিস সম্পর্কে) ঘন, গাঢ় (দইটা থকথকে হয়েছে, ঝোলটা থকথকে হয়ে গেছে)।
থ

থইথই

থইথই [ thi-thi ] বি. অব্য. ১. জলরাশির ভরপুর ভাবসূচক (জল থইথই করছে); ২. প্রাচুর্যসূচক (লোক থইথই করছে)। [দেশি]।
থ

থই

থই [ thi ] বি. ১. (জলাশয়ের তলদেশে) স্হলভাগ বা ঠাঁই (নদীতে থই পাওয়া); ২. সীমা, কূল (দুঃখের থই পাচ্ছি না); ৩. আশ্রয়। [< সং. স্হল]।
থ

থ

থ১ – বাংলা বর্ণমালার সপ্তদশ ব্যঞ্জনবর্ণ, ত-বর্গের দ্বিতীয় বর্ণ, মহাপ্রাণ অঘোষ দস্ত্য থ্-ধ্বনির দ্যোতক। n. the seventeenth letter of the Bengali alphabet থ২ বিণ. ১. কিংকর্তব্যবিমূঢ, হতভম্ব; ২. নির্বাক, স্তম্ভিত, অবাক (থ হয়ে যাওয়া)। [সং. স্হির > স্হ > থ (=স্থিতি)] a. stupefied or dumbfounded and mo tionless, confounded or amazed or flab bergasted (থ হওয়া)