থরেবিথরে

থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি দিলাম তুলে থরে-বিথরে’: রবীন্দ্র)।

থর

থর [ thara ] বি. ১. স্তর, থাক (থরে থরে সাজানো); ২।. লোল মাংস (পেটে থর নেমেছে)। [সং. স্তর]। থরেবিথরে ক্রি.-বিণ. নানা স্তরে সাজিয়ে (‘সকলি দিলাম তুলে থরে-বিথরে’: রবীন্দ্র)।

থমথম

থমথম [ thama-thama ] অব্য. ১. নিস্তব্ধতা ও ভয়াবহতাসূচক (চার দিক কেমন থমথম করছে); ২. জলভারাক্রান্ত বা রসস্হ হওয়ার ভাব (আকাশ থমথম করছে, শরীর থমথম করছে)। [দেশি]। থমথমে বিণ. ১. নিস্তব্ধ ও ভীতিজনক; ২. গম্ভীর।

থমথমে

থমথমে বিণ. ১. নিস্তব্ধ ও ভীতিজনক; ২. গম্ভীর।

থমকানো

থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)। ☐ বি. উক্ত অর্থে।

থমক

থমক [ thamaka ] বি. ১. থেমে থেমে চলা; ২. ঠমক, হাবভাবযুক্ত চলার ভঙ্গি। [দেশি-তু. হি. ধমক]। থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো। থমকানো ক্রি. চলতে চলতে বা কাজ করতে করতে হঠাত্ থেমে যাওয়া (কী ব্যাপার, থমকে গেলে কেন?)। ☐ বি. উক্ত অর্থে।

থমকা

থমকা ক্রি. থমকানো। থমকানি বি. থমক, থমকে যাওয়া, থমকানো।

থপাস

থপাস [ thapāsa ] অব্য. থপ-এর চেয়ে জোর শব্দ; ‘থপ’ শব্দ (থপাস করে বসে পড়ৃল)। [ধ্বন্যা.]। থপাস থপাস অব্য. ক্রমাগত থপাস শব্দ।

থপ থপে

থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।

থপ

থপ [ thapa ] অব্য. ভারী কোমল বস্তু পড়ার, রাখার বা ফেলার শব্দ (থপ করে এক তাল কাদা ফেলল)। [ধ্বন্যা.]। থপ থপ অব্য. ২. ক্রমাগত থপ আওয়াজ; ২. স্হূলদেহ প্রাণীর চলার শব্দ (হাতির থপ থপ করে চলা)। থপ থপে বিণ. থপ থপ শব্দে চলে এমন; স্হূল দেহের ভারে জড়ভাবাপন্ন (এই থপথপে শরীর নিয়ে চলতে পারি না)।