তরতিব

তরতিব [ taratiba ] বি. নিয়ম; ক্রম। [আ. তর্তীব]। তরতিবওয়ারি বিণ. ক্রম অনুযায়ী, ক্রমানুযায়ী।

তরতাজা

তরতাজা [ tara-tājā ] বিণ. টাটকা, জীবন্ত, সজীব (তরতাজা সবজি, তরতাজা খবর)। [ফা. তর্-ওয়-তাজা]।

তরণী

তরণি, তরণী [ taraṇi, taraṇī ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; ২. সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]।

তরণি

তরণি, তরণী [ taraṇi, taraṇī ] বি. ১. যার সাহায্যে পার হওয়া যায়; নৌকা; স্টিমার, জাহাজ প্রভৃতি; ২. সূর্য। [সং. √ তৃ + অনি, অনী]।

তরণ

তরণ [ taraṇa ] বি. ১. পার হওয়া, উদ্ধার হওয়া (‘ভবজলতরণে রাখহ চরণে’: ভা. চ.); ২. যার সাহায্যে পার হওয়া যায় অর্থাত্ নৌকা, ভেলা ইত্যাদি। [সং. √ তৃ + অন]।

তরজা

তরজা [ tarajā ] বি. কবিগানজাতীয় লোকসংগীতবিশেষ, যাতে দুইজন গাইয়ে তত্ক্ষণাত্-রচিত গান গেয়ে পরস্পরকে আক্রমণ ও প্রতি-আক্রমণ করে। [আ. তর্জিহ্-বন্দ]।

তরজমা

তরজমা [ tarajamā ] বি. ভাষান্তর, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ। [আ. তর্জুমহ্]।

তরঘাট

তরঘাট [ tara-ghāṭa ] বি. নৌকা স্টিমার ইত্যাদি থেকে নামার ঘাট, খেয়াঘাট। [সং. তর৫. + বাং. ঘাট]।

তরক্ষু

তরক্ষু [ tarakṣu ] বি. নেকড়ে বাঘ। [সং. তর + √ ক্ষি + উ]।

তয়খানা

তয়খানা [ taẏa-khānā ] বি. (গ্রীষ্মকালে বাসের জন্য) ভূগর্ভস্হ কক্ষ, মাটির নীচের ঘর। [ফা. তহ্খানা]।