তরাজু

তরাজু [ tarāju ] বি. দাঁড়িপাল্লা, নিক্তি। [ফা. তরায়ু]।

তরাই

তরাই [ tarāi ] বি. পর্বতের নীচের বা পাদদেশের জঙ্গলপূর্ণ ও সচরাচর স্যাঁতসেঁতে অঞ্চল। [হি. তরাঈ]।

তরস্ত

তরস্ত [ tarasta ] বিণ. (গ্রা.) ব্যস্ত; তটস্হ। [সং. ত্রস্ত]।

তরসা

তরসা [ tarasā ] অব্য. তফাত, ফাঁক (তরসা তরসা বসেছে)। [দেশি]।

তরস

তরস [ tarasa ] বি. বেগ, গতি; গতিশক্তি। [সং. √ তৃ + অস]।

তরমুজ

তরমুজ [ tara-muja ] বি. ফুটিজাতীয় বড় গোলাকার এবং লাল শাঁসযুক্ত সরস ফলবিশেষ, water-melon. [ফা. তরবুজ]।

তরমিম

তরমিম [ tara-mima ] বি. ১. সংশোধন; ২. পরিবর্তন। [আ. তরমীম্]।

তরবারি

তরবারি [ tarabāri ] বি. সরু লম্বা ও পাতলা শাণিত যুদ্ধাস্ত্রবিশেষ; অসি. তলোয়ার, কৃপাণ, খড়্গ। [সং. তর + √ বৃ + ণিচ্ + ইন্]।

তরপত

তরপত [ tara-pata ] বি. তালপাতার তৈরি কানের অলংকারবিশেষ। [ওরা.]।