ত তুষানল তুষানল [ tuṣānala ] বি. ১. জ্বলন্ত তুষের আগুন, চাপা থেকেও যা দীর্ঘকাল জ্বলতে থাকে; ২. (আল.) তুষের আগুনের মতো দীর্ঘস্হায়ী মর্মযন্ত্রণা। [সং. তুষ + অনল]।
ত তুষা তুষা [ tuṣā ] ক্রি. (কাব্যে) তুষ্ট করা (‘যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি’: রবীন্দ্র)। [সং. √ তুষ্ + বাং. আ]।
ত তুষ তুষ [ tuṣa ] বি. ধানের বা অনুরূপ শস্যের খোসা। [সং. √ তুষ্ + অ]। তুষের আগুন — তুষানল -এর অনুরূপ।
ত তুলতুল তুলতুল [ tula-tula ] বি. অব্য. অত্যন্ত কোমলতার ভাব (একেবারে নরম তুলতুল করছে)। [তলতল দ্র]। তুলতুলে বিণ. অতিশয় কোমল, টিপলেই আঙুল বসে যায় এমন নরম (‘মুখখানি তার তুলতুলে’: স. দ.)।
ত তুরুষ্ক তুরুষ্ক [ turuṣka ] বি. ১. তুর্কিস্তান, তুরস্ক দেশ; ২. গন্ধদ্রব্যবিশেষ, শিলারস। [সং. তুর + উসিক্ + ক]।
ত তুড়ুম তুরুম, তুড়ুম [ turuma, tuḍuma ] বি. অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে রাখার কাঠের তৈরি যন্ত্রবিশেষ। [ফ. trone]।
ত তুরুম তুরুম, তুড়ুম [ turuma, tuḍuma ] বি. অপরাধীর হাত-পা আটকে তাকে অনড় করে রাখার কাঠের তৈরি যন্ত্রবিশেষ। [ফ. trone]।
ত তুরুফ তুরুপ, তুরুফ [ turupa, turupha ] বি. (তাস খেলায়) রঙের তাস; রঙের তাস দিয়ে পিঠ নেওয়া। [ওল. troef]।