ত তূর্ণ তূর্ণ [ tūrṇa ] ক্রি-বিণ. শীঘ্র, সত্বর। ☐ বিণ. দ্রুত। [সং. √ ত্বর্ + ত]। তূর্ণপত্র বি. সত্বর পৌঁছানো হয় এমন চিঠি, express letter.
ত তূর্য তূরী, তূর্য [ tūrī, tūrya ] বি. ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ, রণশিক্ষা (‘থেমে গেল রণতুর্য’: রবীন্দ্র)। [সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]।
ত তূরী তূরী, তূর্য [ tūrī, tūrya ] বি. ভারতের প্রাচীন রণবাদ্যবিশেষ, রণশিক্ষা (‘থেমে গেল রণতুর্য’: রবীন্দ্র)। [সং. √ তূর্ + অ (অচ্) + ঈ, য]।
ত তূবরক তূবর, তূবরক [ tūbara, tūbaraka ] বি. ১. গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; ২. কষায় রস। [সং. √ তূ + বর, + ক]।
ত তূবর তূবর, তূবরক [ tūbara, tūbaraka ] বি. ১. গোঁফদাড়িবিহীন পুরুষ, মাকুন্দ; ২. কষায় রস। [সং. √ তূ + বর, + ক]।
ত তুহিন তুহিন [ tuhina ] বি. তুষার, হিম, বরফ। ☐ বিণ. অত্যন্ত শীতল (শীতের তুহিন রাত্রি)। [সং. √ তুহ্ + ইন]।