ত্যাজ্যপুত্র

ত্যাজ্যপুত্র বি. পিতার সম্পত্তি থেকে এবং তত্সহ পুত্রের অধিকার থেকে পিতারই দ্বারা বঞ্চিত পুত্র।

ত্যাজ্য

ত্যাজ্য [ tyājya ] বিণ. ত্যাগযোগ্য, বর্জনীয়। [সং. √ ত্যজ্ + য।

ত্রায়ক

ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী (‘জনগণদুঃখ-ত্রায়ক’)।

ত্রাতা

ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী (‘জনগণদুঃখ-ত্রায়ক’)।

ত্রায়মাণ

ত্রায়মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন।

ত্রাত

ত্রাত বিণ. ত্রাণপ্রাপ্ত, যাকে ত্রাণ করা হয়েছে এমন। ত্রাতা (-তৃ), ত্রায়ক বিণ. বি. ত্রাণকারী (‘জনগণদুঃখ-ত্রায়ক’)। ত্রায়মাণ বিণ. ত্রাণ লাভ করছে বা ত্রাণ করছে এমন।

ত্রাণ

ত্রাণ [ trāṇa ] বি. ১. (বিপদ, পাপ প্রভৃতি থেকে) উদ্ধার, রক্ষা, নিষ্কৃতি, মুক্তি (‘মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ’: রবীন্দ্র); ২. (বন্যা, দুর্ভিক্ষ ইত্যাদি দুর্যোগে) সাহায্য, relief (দুর্গতদের ত্রাণ পাঠানো হচ্ছে)। [সং. √ ত্রৈ + অন়]।

ত্রয়োদশী

ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)। ☐ বি. তিথিবিশেষ।

ত্রয়োদশ

ত্রয়োদশ [ traẏō-daśa ] বি. বিণ. ১৩ সংখ্যা বা সংখ্যক। [সং. ত্রয়োদশন্ + অ]। ত্রয়োদশী বিণ. স্ত্রী. ১. ত্রয়োদশস্হানীয়া; ২. ত্রয়োদশ বত্সর বয়স্কা (ত্রয়োদশী বালিকা)। ☐ বি. তিথিবিশেষ।

ত্রসরেণু

ত্রসরেণু [ trasa-rēṇu ] বি. ১. (বিজ্ঞা.) ছিদ্রপথে আগত আলোকরশ্মির মধ্যে যে ধূলিকণা উড়তে দেখা যায়; ২. এই ধূলিকণার তুল্য অত্যল্পপরিমাণ; ৩. (দর্শ.) ছয় পরমাণু বা দ্ব্যণুকের সমষ্টি। [সং. ত্রস (গতিশীল) + রেণু]।