তুলনা

তুলনা [ tulanā ] বি. ১. উপমা, সাদৃশ্য (তুলনা নেই); ২. সদৃশ ব্যক্তি বা বিষয় (‘তোমারি তুলনা তুমি প্রাণ এ মহীমণ্ডলে’: রা. গু.); ৩. সাদৃশ্য নিরূপণ, অন্যের সঙ্গে পার্থক্য বা তুল্যতা নির্ধারণ (দুজনের মধ্যে তুলনা করা)। [সং. √ তুল্ + অন + আ]। তুলনীয় বিণ. তুলনার যোগ্য, উপমেয়, তুল্য। তুল্য বিণ. ১. তুলনার যোগ্য, তুলনীয়; ২. সদৃশ, অনুরূপ, সমান। [সং. তুলা + য]।

তেরোই

তেরোই বি. বিণ. মাসের তেরো তারিখ বা তারিখের (এ মাসের তেরোই যাব, তেরোই বৈশাখ)।

তেরো

তেরো [ tērō ] বি. বিণ. ১৩ সংখ্যা বা সংখ্যক। [হি. তেরহ < পা. তেরস < সং. ত্রয়োদশ]। তেরোই বি. বিণ. মাসের তেরো তারিখ বা তারিখের (এ মাসের তেরোই যাব, তেরোই বৈশাখ)।

তোতা

তোতা [ tōtā ] বি. টিয়াপাখি, শুকপাখি। [ফা. তূতী]। তোতাবৃত্তি বি. অনুকরণ বা অনুকরণের স্বভাব।

তোলপাড়

তোলপাড় [ tōla-pāḍ ] বি. ১. ওলটপালট, প্রবল আলোড়ন, বিক্ষোভ (বুকের ভিতর সে কী তোলপাড়); ২. তুমুল কলহ বা গণ্ডগোল (দেশজুড়ে তোলপাড়)। ☐ বিণ. আলোড়িত, বিক্ষুদ্ধ (‘অগ্নিকোণের তল্লাট জুড়ে দুরন্ত ঝড়ে তোলপাড় কালাপানি’: সু. মু.)। [বাং. তোল (=উত্তোলন) + পাড় (=পাতন, নামানো)]।

ত্বরায়

ত্বরায় ক্রি-বিণ. দ্রুত, শীঘ্র, সত্বর (ত্বরায় এসো)।

ত্বরা

ত্বরা [ tbarā ] বি. ১. দ্রুততা; ২. ব্যস্ততা, তাড়া; ৩. দ্রুততার প্রয়োজন, তাগাদা (কোনো ত্বরা নেই)। [সং. √ ত্বর্ + অ + আ]। ত্বরায় ক্রি-বিণ. দ্রুত, শীঘ্র, সত্বর (ত্বরায় এসো)।

ত্যাগী

ত্যাগী (-গিন্) বিণ. ১. ত্যাগকারী, যে ত্যাগ করে; ২. বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)।

ত্যাগ

ত্যাগ [ tyāga ] বি. ১. বর্জন, পরিহার (ধর্মত্যাগ, দেশত্যাগ); ২. ক্ষেপণ (শরত্যাগ, অস্ত্রত্যাগ); ৩. বিসর্জন (প্রাণত্যাগ)। [সং. √ ত্যজ্ + অ]। ত্যাগী (-গিন্) বিণ. ১. ত্যাগকারী, যে ত্যাগ করে; ২. বিরাগী, ভোগবাসনাবিমুখ (ত্যাগী পুরুষ)।