অবিন্যস্ত

অবিন্যস্ত [ abinyasta ] বিণ. বিন্যস্ত বা সাজানো নয় এমন, অগোছালো, এলোমেলো (অবিন্যস্ত চুল, অবিন্যস্ত ঘর)। [সং. ন + বিন্যস্ত]। বি. অবিন্যস্ততা, অবিন্যাস।

অবিনীত

অবিনীত [ abinīta ] বিণ. বিনীত বা বিনয়ী নয় এমন, নম্র নয় এমন; উদ্ধত; অশিষ্ট (অবিনীত আচরণ)। [সং. ন + বিনীত]। স্ত্রী. অবিনীতা।

অবিনাশ

অবিনাশ [ abināśa ] বিণ. যার বিনাশ বা লোপ হয় না। [সং. ন + বিনাশ]।

অবশ্যম্ভাবী

অবশ্যম্ভাবী (-বিন্)–বিণ. নিশ্চয় ঘটবে এমন (মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা)।