তোতলা

তোতলা [ tōtalā ] বিণ. (জিহ্বার স্হূলতা বা অন্য কারণে) কথা আটকে বা জড়িয়ে ফেলে এমন)। ☐ ক্রি. তোতলানো। [বাং. ধ্বন্যা. ‘তো-তো’ করা থেকে]। তোতলানো ক্রি. বি. জড়িয়ে বা অস্পষ্টভাবে বা তোতলার মতো কথা বলা। তোতলামি বি. তোতলার অবস্হা বা তোতলানো।

তৈরি

তৈয়ার, তৈয়ারি, তৈরি [ taiẏāra, taiẏāri, tairi ] বি. ১. প্রস্তুত করা (তৈয়ার করা); ২. প্রস্তুতি, গঠন। ☐ বিণ. ১. প্রস্তুত, নির্মিত (জিনিসটা কাল তৈয়ার হয়েছে); ২. ব্যবহারোপযোগী (আমগুলো এখনও তৈরি হয়নি); ৩. যোগ্য, উপযুক্ত; (ব্যঙ্গে তৈরি শব্দের বিশেষ প্রয়োগ) লায়েক (‘আরেকটি তো তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে’: সু. রা.); ৪. ডেঁপো, ফাজিল, অকালপক্ব। [ফা. তইয়ার্]।

তৈয়ারি

তৈয়ার

তৈজস

তৈজস [ taijasa ] বিণ. ১. তেজসম্পর্কিত; ২. ধাতুনির্মিত। ☐ বি. ধাতুনির্মিত বাসন। [সং. তেজস্ + অ]। তৈজসপত্র বি. বাসনকোসন।

তৈত্তিরীয়

তৈত্তিরীয় [ taittirīẏa ] বিণ. ১. যজুর্বেদের তিত্তিরিঋষির উচ্চারিত কৃষ্ণযজুর্বেদের শাখাসম্বন্ধীয় (তৈত্তিরীয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় উপনিষদ); ২. ওই শাখাধ্যায়ী। ☐ বি. যজুর্বেদের শাখাবিশেষ। [সং. তিত্তিরি + ঈয়]।

তেলানি

তেলানি বি. ১. তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; ২. (ব্যঙ্গে) তোষামোদ; ৩. তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি।

তেলানো

তেলানো [ tēlānō ] বি. ক্রি. ১. তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; ২. তেল মাখানো; ৩. (ব্যঙ্গে, অশোভন) হীনভাবে তোষামোদ করা (তাকে অত তেলাচ্ছ কেন?)। ☐ বিণ. উক্ত সব অর্থে। [তেলা দ্র]। তেলানি বি. ১. তৈলযুক্ত বা চর্বিযুক্ত হওয়া; ২. (ব্যঙ্গে) তোষামোদ; ৩. তেলতেলে বা মসৃণ ছোট মাটির হাঁড়ি।

তেতেপুড়ে

তেতেপুড়ে [ tētē-puḍē ] ক্রি-বিণ. (সাধারণত) রোদের তাপে গরম হয়ে বা রোদের তাপে পরিশ্রম করে (তেতেপুড়ে এসেই জল খেয়ো না)। [বাং. তাতিয়া + পুড়িয়া]।