তালব্য বর্ণ
তালব্য বর্ণ – তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ অর্থাত্ ই, ঈ, এ, চ, ছ, জ, ঝ, ঞ, য়, শ।
তারুণ্য
তারুণ্য [ tāruṇya ] বি. ১. তরুণ অবস্হা বা বয়স; যৌবন (তারুণ্যের শক্তি, ‘তারুণ্যের নীলরক্ত’: সুকান্ত; তারুণ্যের উদ্যম); ২. কাঁচা বা কচি অবস্হা (তারুণ্য এখনও কাটেনি); ৩. প্রথমাবস্হা (সর্দির তারুণ্য)। [সং. তরুণ + য]। বিণ. তরুণ। তরুণতা, তরুণত্ব, তারুণ্য বি. তরুণ অবস্হা; তরুণ বয়স, নবযৌবন; কৈশোর; নবীনতা; অপরিপক্বতা।